logo
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. রাজনীতি

কুলাউড়ায় ঘুষের টাকা লেনদেনের সময় রেলওয়ে প্রকৌশলী আটক

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৮, ৩:১১ মিনিট

মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে ঘুষের টাকা লেনদেনের সময় আটক হলেন কুলাউড়া রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী এরফানুর রহমান (৫৫)।

মঙ্গলবার (৩ জুলাই) রাত ৯টার দিকে কুলাউড়া জংশন রেলস্টেশনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হবিগঞ্জ-মৌলভীবাজার সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এরফানুরকে ঘুষের নগদ ১০ হাজার টাকাসহ আটক করে। পরে তাকে কুলাউড়া রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় ।

এরফানুর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার নাওঘাট এলাকায়। তিনি বাংলাদেশ রেলওয়ে কুলাউড়া সেকশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) পদে দায়িত্বরত।

এ ঘটনায় দুদকের হবিগঞ্জ-মৌলভীবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুরুল হুদা বাদি হয়ে কুলাউড়া রেলওয়ে থানায় (জিআরপি) একটি মামলা দায়ের করেছেন।

দুদক ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া সেকশনের প্রকৌশল বিভাগের ওয়েম্যান আবুল হোসেন শারীরিক অসুস্থতার জন্য এরফানুরের কাছে ছুটি চান। এরফানুর ছুটির জন্য ১২ হাজার টাকা করে ঘুষ দাবি করেন আবুল হোসেনের কাছে।

এ বিষয়ে আবুল হোসেন দুদকের শরণাপন্ন হন। মঙ্গলবার রাত নয়টার দিকে কুলাউড়া রেলস্টেশনের মাস্টারের কক্ষে আবুলের কাছ থেকে ঘুষ হিসেবে ১০ হাজার টাকা নিয়ে পাঞ্জাবির পকেটে রাখেন এরফানুর। সেখানে আগে থেকেই উপস্থিত থাকা দুদকের হবিগঞ্জ-মৌলভীবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মলয় কুমার সাহার নেতৃত্বে ছয় সদস্যের একটি দল ঘুষের টাকাসহ এরফানুরকে হাতে নাতে ধরে ফেলেন।

দুদকের হবিগঞ্জ-মৌলভীবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহা বুধবার সাড়ে ১১টার দিকে মোবাইলে জানান, আবুল হোসেন আটক এরফানুরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করেন। মঙ্গলবার আমরা ছয় সদস্যের একটি দল কুলাউড়া রেল স্টেশনে অভিযান চালিয়ে এরফানুর রহমানকে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরে ফেলি। এরফানুর কৃর্তক ঘুষের টাকা চাওয়ার একাধিক তথ্য আমাদের কাছে রয়েছে। এব্যাপারে তাঁর বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলাদায়ের করা হয়েছে।

কুলাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বুধবার দুপুর ১২টার দিকে মোবাইলে জানান, এরফানুরকে ঘুষের ১০হাজার টাকাসহ দুদকের একটি টিম আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে দুদকের হবিগঞ্জ-মৌলভীবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুরুল হুদা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। এরফানুর রহমানকে মৌলভীবাজার আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

রাজনীতি এর আরও খবর
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে

মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে

কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন এমপি শওকতুল ইসলাম

কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন এমপি শওকতুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে যোগদান পূর্বক বিএনপি দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে যোগদান পূর্বক বিএনপি দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা

সর্বশেষ সংবাদ
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top