পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৬, ৫:৪৭ মিনিট
নিজস্ব প্রতিবেদক: পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে মোঃ তাওসিফ আল হোসেন। সে লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ কৃতিত্ব অর্জন করে। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
তাওসিফ আল হোসেন মোঃ শহিদুল হোসেন তুহিন (ইসলামি ব্যাংক কর্মকর্তা) ও মোসাম্মৎ মাহবুবা সুলতানার সন্তান। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার আগ্রহ, নিয়মিত অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনায় সে এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
তাওসিফের এই অর্জনে তার অভিভাবকরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শ্রেণি শিক্ষক, অন্যান্য শিক্ষক, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং যারা বিভিন্ন সময়ে তাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তাওসিফের পিতা-মাতা জানান, ভবিষ্যতেও পড়াশোনার করে, তাওসিফ একজন সুনাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এদিকে, তাওসিফ আল হোসেনের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করে সকলের কাছে আন্তরিক দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।



