দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৯:৪৬ মিনিট
বার্তালোক ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ ও ওডি টিভির ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল ওয়াদুদ দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব লাভ করেছেন।
সম্প্রতি পত্রিকা কর্তৃপক্ষ তাঁকে এ দায়িত্ব প্রদান করে। এ উপলক্ষে কুলাউড়া উপজেলা টিম জার্নালিস্টের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মুক্তাদির হোসেন তাঁর হাতে পরিচয়পত্র তুলে দেন এবং দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “সাংবাদিকতা শুধু একটি দায়িত্ব নয়, এটি সত্য ও মিথ্যার লড়াই। সবসময় নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। সাংবাদিকতার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা আশা করি, আপনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।”
এ সময় কুলাউড়ার আরও কয়েকজন সিনিয়র সাংবাদিক উপস্থিত ছিলেন।
আব্দুল ওয়াদুদ দীর্ঘদিন ধরে ওডি টিভির মাধ্যমে স্থানীয় সংবাদ সংগ্রহ, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন।




