logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. আন্তর্জাতিক

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৬, ৯:০০ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মেডওয়ে বাঙালি  কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা।গত ২৮ জুন রোববার স্থানীয় সেন্ট জন ফিশার স্কুল মিলনায়তনে আয়োজিত এ মেলায় প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

বাঙালি কমিউনিটি মেডওয়ের আয়োজনে অনুষ্ঠিত এ গ্রীষ্ম মেলায় ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। গান, নৃত্য, নাটিকা, অভিনয় ও কবিতা আবৃত্তিসহ নানা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে তানজিনার নৃত্য-কোরিওগ্রাফি উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে এবং ব্যাপক প্রশংসা অর্জন করে। এছাড়া দেশীয় খাবারের স্টল, বিভিন্ন প্রদর্শনী এবং পরিবারভিত্তিক বিনোদনের নানা আয়োজন মেলায় আগত সবার জন্য ছিল বাড়তি আকর্ষণ।সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন বিশিষ্ট প্লেব্যাক সিঙ্গার সিমি সিফাত ,মোঃ রবিন ও মিনু রায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্ট এলাকার রাজার সহকারী প্রতিনিধি (Deputy Lieutenant) ড. জিলিয়ান ফার্গার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডওয়ের মেয়র ডগলাস হামানদিশে , ব্রিটিশ সংসদ সদস্য ক্রিস ওসবোর্ন , বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, কাউন্সিলর মারিয়ান মেস্তোরভ , কাউন্সিলর ভিন্স ম্যাপল  এবং কাউন্সিলর অ্যাডাম প্রাইস ।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে বক্তব্য দেন আমেনা করিম, ডা. মাহমুদুল হাসান রাহাত, অ্যাডভোকেট এমদাদুল হক চঞ্চল, সিদ্দিকা অপি, সিমি সিফাত, জুয়েল খান, ডা. জিবরান, আয়শা শামীম, সুলতানা মানুম, মাহবুব হাসান, নিলেন্দু দেবনাথ, ফারিহা চৌধুরী, খাইরুল বাসার রাজন, রিমা চৌধুরী, লস্কর রাজুসহ আরও অনেকে।
প্রধান অতিথি ড. জিলিয়ান ফার্গার বলেন, “মেডওয়ে বাংলা কমিউনিটির এ আয়োজন শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার একটি সুন্দর উদ্যোগ। বাংলাদেশি কমিউনিটি তাদের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও আতিথেয়তার মাধ্যমে এই সমাজকে আরও সমৃদ্ধ করছে। নতুন প্রজন্মের কাছে নিজেদের ভাষা ও সংস্কৃতি তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, ভবিষ্যতেও মেডওয়ে বাংলা কমিউনিটি আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হবে।”
আয়োজকদের পক্ষ থেকে ডা. মাহমুদুল হাসান রাহাত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলাকে সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতিথি, সাংবাদিক ,স্বেচ্ছাসেবক, শিল্পী, অংশগ্রহণকারী, পৃষ্ঠপোষক এবং দর্শকদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই আয়োজন সফল হয়েছে। আমাদের লক্ষ্য ছিল প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তোলা।” ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের মাধ্যমে কমিউনিটিকে একত্রিত রাখার কথা জানান সনামধন্য এই চিকিৎসক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রও তৈরি করছে।
দুপুর দুইটা থেকে রাট সাড়ে নয়টা পর্যন্ত চলা  প্রাণবন্ত এ আয়োজনের নিরাপত্তা ও স্বেচ্ছাসেবকের দ্বায়িত্ব পালন করেন ইকবাল হোসেন ,প্রদীপ রায় ও শাহনাজ।
 এবারের গ্রীষ্ম মেলা সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী, অতিথি,সাংবাদিক , স্বেচ্ছাসেবক ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যাডভোকেট এমদাদুল হক চঞ্চল ।ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এই আইনজীবী ।

আন্তর্জাতিক এর আরও খবর
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,

“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের নতুন কমিটির যাত্রা
কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের নতুন কমিটির যাত্রা
কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top