logo
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৬, ৬:৩১ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার হাজীপুর ইউনিয়নে অবস্থিত পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯১৮ সালে ওই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ে এক একর ভূমি দান করে একমাত্র ভূমি দাতা হলেন মরহুম হাজী ইয়াকুব আলী। তার প্রথম পুত্র বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনা: ক্যাপ্টেন মোহাম্মদ আলী বীরপ্রতীক ও দ্বিতীয় পুত্র মো. আহমদ আলী উভয়ই মারা গেছেন। বর্তমানে মোহাম্মদ আলী ও আহমদ আলীর সন্তানদের মধ্যে পারিবারিক আলোচনার ভিত্তিতে মোহাম্মদ আলীর ছেলে মুহাম্মদ আব্দুল বাতিনকে বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য হিসেবে মনোনীত করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তা ভট্টাচার্য্যর কাছে গত ১৪ জুন লিখিত আবেদন করেন দাতা পরিবারের সদস্য আফজল হোসেন মুলাই ও মো. হেলাল আহমদ। এদিকে গত ১৪ জুন বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সভায় হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামের বাসিন্দা, আইনজীবি আব্দুল মতলিব ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, আওয়ামীলীগ নেতা মো. তাহির আলী ও পলাতক ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অদুদ বক্সের ঘনিষ্ঠ সহযোগী ডাম কবিরসহ আওয়ামীলীগের নেতাদের নিয়ে প্রধান শিক্ষিকা সুপ্তা ভট্টাচার্য্যকে কৈফিয়ত চেয়ে বলেন, আব্দুল বাতিনকে কোন অবস্থাতেই যেন দাতা সদস্য না করা হয়। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী গত ২৬ জুন প্রধান শিক্ষিকাকে ফোন দিয়ে বলেন, দাতা সদস্য হিসেবে আব্দুল বাতিনকে বাদ দিয়ে তাদের পরিবারের অন্য সদস্যকে দেয়ার জন্য। বিষয়টি প্রধান শিক্ষিকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করলে গত ২৮ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম প্রধান শিক্ষিকাকে অফিসে ডেকে নিয়ে বলেন, দাতা সদস্য থেকে আব্দুল বাতিনকে বাদ দিতে হবে। এদিকে গত ২৯ জুন বিদ্যালয়ের ভূমি দাতা পরিবারের সদস্য মো. হেলাল আহমদকে দাতা সদস্য হিসেবে মনোনীত করার জন্য আরেকটি আবেদন প্রধান শিক্ষক বরাবরে দেন আফজল হোসেন মুলাই ও মুহাম্মদ আব্দুল বাতিন। রাজনৈতিক গ্যাড়াকলে পড়ে বর্তমানে দাতা সদস্য হিসেবে মুহাম্মদ আব্দুল বাতিন, হেলাল আহমদকে বাদ দিয়ে আফজল হোসেন মুলাইকে মনোনীত করার জন্য নানা পায়তারা চলছে। এমনকি ব্যবস্থাপনা কমিটির প্রস্তাবিত বিদ্যুৎসাহী সদস্য এডভোকেট আব্দুল মতলিবকে সভাপতি করার জন্য এমন পায়তারা চলছে বলে জানা গেছে। মুহাম্মদ আব্দুল বাতিন এক সময় শমসেরনগরে একটি স্কুলে শিক্ষকতা করতেন। তিনি বি.এস.সি (অনার্স) সম্পন্ন করেন এবং লন্ডন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। মুহাম্মদ আব্দুল বাতিন পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বশেষ আহবায়ক কমিটিতে দাতা সদস্য এবং এর আগের কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে আইনজীবি আব্দুল মতলিব মুঠোফোনে বলেন, দাতা সদস্য নিয়ে আমি কোন প্রভাব বিস্তার করছি না। এমনকি বিদ্যালয়ের কমিটিতে সভাপতি হওয়ার কোন ইচ্ছাও আমার নেই। আমি আমার আইন পেশা নিয়ে ব্যস্ত আছি।

হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী বলেন, আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বলেছি, বাতিন যদি বিতর্কিত হন তাহলে তাকে বাদ দিয়ে দাতা পরিবারের অন্য কাউকে দাতা সদস্য দেবার জন্য। তখন প্রধান শিক্ষক জানান, দাতা পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল বাতিনকে মনোনীত করা হলে তার নাম প্রস্তাব করে তিনি রেজুলেশন করে ফেলেছেন। এরপর এ বিষয়ে আমি আর কিছুই বলিনি।

এ বিষয়ে পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তা ভট্টাচার্য্য বলেন, ভূমি দাতা পরিবার থেকে প্রথমে আব্দুল বাতিনের নাম প্রস্তাব করে আবেদন করা হয়। পরে আরেকটি আবেদনে বাতিনকে বাদ দিয়ে হেলাল আহমদকে দাতা সদস্য হিসেবে প্রস্তাব করা হয়। কিন্তু সেটি এখনো অনুমোদন হয়নি। তিনি আরো বলেন, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী ও আইনজীবি আব্দুল মতলিব আমাকে ফোন দিয়ে বলেন, বাতিনের নাম বাদ দিয়ে তাদের পরিবার থেকে অন্য কাউকে দাতা সদস্য মনোনীত করার জন্য। পরে শিক্ষা অফিসার মহোদয় আমাকে ফোন দিয়ে বলেন, দাতা পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী যাকে দাতা সদস্য হিসেবে মনোনীত করা হবে তাকে যেন অন্তর্ভুক্ত করা হয়। বিদ্যালয়ে অভিভাবক সমাবেশের দিন আইনজীবি আব্দুল মতলিব স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে আমাকে বলেন, কেন তাদেরকে অভিভাবক সমাবেশে বলা হয়নি। তখন পরিবেশ অনুকূলে না থাকায় আমি কিছু বলতে পারিনি। বিষয়টি আমি শিক্ষা অফিসারকে জানিয়েছি। ওই সভায় নেতৃবৃন্দরা দাতা পরিবারের আরেক সদস্য আফজল হোসেন মুলাইকে দাতা সদস্য করার প্রস্তাব দেন। তখন মুলাই উপস্থিত সবাইকে জানান, আমাদের পারিবারিক সিদ্ধান্ত হয়েছে আব্দুল বাতিনকে দাতা সদস্য হিসেবে রাখতে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম বলেন, পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির যাবতীয় কার্যক্রম স্বল্প সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, হাজীপুর ইউনিয়নে রজনপুর এলাকায় অবস্থিত হযরত আয়েশা সিদ্দিকা (রা:) মাদ্রাসারও ভূমি দাতা হলেন মরহুম হাজী ইয়াকুব আলী। #

প্রচ্ছদ এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ সংবাদ

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top