কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন এমপি শওকতুল ইসলাম
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৬, ২:০২ মিনিট
মোঃ ইব্রাহীম আলী, কুলাউড়া : মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলাম এর কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
সকাল ১০টায় কলেজে পৌঁছালে সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকারসহ কলেজের শিক্ষক-শিক্ষিকারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।
পরিদর্শনকালে এমপি মোঃ শওকতুল ইসলাম কলেজের সার্বিক শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “নারী শিক্ষার উন্নয়ন ছাড়া একটি আধুনিক ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়। ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ এলাকার নারীদের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে।”




