logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. আন্তর্জাতিক

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬, ৭:১৩ মিনিট

নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশ, পারস্পরিক সৌহার্দ্য এবং অর্ধসহস্রাধিক প্রবাসী বাংলাদেশির আন্তরিক উপস্থিতিতে সাফল্যমণ্ডিত হলো ‘মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’।

২৬শে জুলাই, রোববার স্কারবোরোর নৈসর্গিক মর্ণিংসাইড পার্কে’র ১ নাম্বার স্পটে দিনব্যাপী এই জমকালো বনভোজনের আয়োজন করা হয়। সকাল থেকেই পার্কের সবুজ চত্বরে টরন্টো ও পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আসা মৌলভীবাজারের বাসিন্দাসহ পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা সমবেত হতে শুরু করেন। কুশল বিনিময়, আড্ডা আর প্রাণের উচ্ছ্বাসে পার্কের আঙিনা যেন রূপ নেয় প্রবাসের বুকে এক টুকরো মৌলভীবাজারে।

অনুষ্ঠানে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, উপদেষ্টা আব্দুল কুদ্দুছ চৌধুরী, শক্তি দেব, মিলন আহমেদ, দেওয়ান আব্দুল গোফরান চৌধুরী, আলী কায়সার খাঁন, আব্দুল মুহিত, লায়েকুল হক চৌধুরীসহ উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উপদেষ্টা মণ্ডলী ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি এতে অংশ নেন বাংলাদেশি কমিউনিটির একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্কারবোরো সাউথওয়েস্টের লিবারেল পার্টির এমপিপি প্রার্থী আহসানুল হাফিজ, কনজারভেটিভ পার্টির এমপিপি প্রার্থী এ এস এম নুরুল্লাহ তরুন এবং কাউন্সিলর পার্থি কান্ডাভেল। এছাড়া জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর বর্তমান ও সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন অব জিটিএ’র সভাপতি ও নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা এসোসিয়েশন, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি, গোলাপগঞ্জ ফাউন্ডেশন, আমরা কুলাউড়ী কানাডিয়ান এবং বড়লেখা এসোসিয়েশন অব টরন্টোর নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত হয়ে উৎসবের আমেজ বহুগুণ বাড়িয়ে দেন।

একটি পরিচ্ছন্ন ও স্মরণীয় দিন উপহার দিতে বিগত কয়েকদিন ধরে নিরলস পরিশ্রম করেছেন আহ্বায়ক কমিটি। আহ্বায়ক শান দে’র নেতৃত্বে পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করেন যুগ্ম আহ্বায়ক তাহমিনা আক্তার চৌধুরী, রিফফাত নূয়েরীন, ফাহিমা সুলতানা রিজি এবং সদস্য সচিব আহমেদ রিপন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মাহবুব ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুছ চৌধুরী।

সকাল থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত চেয়ার, টেবিল, টেন্টসহ অন্যান্য সাজসজ্জা, খেলাধুলা পরিচালনা, সুস্বাদু নাস্তা, দুপুরের খাবার এবং সার্বিক আপ্যায়ন ব্যবস্থাপনায় আহ্বায়ক কমিটির সাথে প্রাণপণ কাজ করেছেন নুরুল ইসলাম মঞ্জু, মাহফুজুর রহমান, মিনার আলী, জামাল হোসেন, জসিম উদ্দিন, তাওহিদুল ইসলাম তোফায়েল, তৈয়ব খান, ওবায়দুল হকসহ আরও অনেকে।

দিনশেষে আব্দুল জলিলের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত হয় সমাপনী পর্ব ও কাঙ্ক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল জমকালো র‍্যাফেল ড্র। পুরস্কারের তালিকায় থাকা দুটি টেলিভিশন, আকর্ষণীয় বাইসাইকেল, টেবিল ফ্যানসহ নানা উপহারসামগ্রী বিজয়ী ও দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা সৃষ্টি করে।

অত্যন্ত গোছানো আয়োজন এবং পাঁচ শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন এই দিনটির সফল সমাপ্তি ঘটে। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে সুন্দর এই মিলনমেলা উপস্থিত সকলের হৃদয়ে দীর্ঘদিনের এক মধুর স্মৃতি হয়ে থাকবে।

আন্তর্জাতিক এর আরও খবর
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,

“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top