এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৬, ৭:০১ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : ১৩ই জুন ২০২৬ইং সন্ধ্যায় কুলাউড়া শহরের অভিজাত রেস্তোরাঁয় সভাপতি প্রভাষক স্বপন কুমার দাসের সভাপতিত্বে এবং তপন কুমার দেবের পরিচালনায় এক সাধারণ সভায় দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন করা হয়। দ্বিবার্ষিক কমিটিতে সভাপতি মোঃ শহিদুল হোসেন তুহিন. সাধারণ সম্পাদক আব্দুল মোহিত. সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন শীগ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সবায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি ও কুলাউড়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুমন আহমেদ ও সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদ, ডক্টর হিকেন চন্দ্র পাল, শিপার আহমেদ, রুহুল কবির, সায়েদ আহমদ, ফজলুর রহমান, অনিমেষ, কাবেল আহমেদ, আব্দুল জব্বার প্রমুখ।



