মরহুম আছকর আলী’র ১৫তম মৃ’ত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ১:২৯ মিনিট
বিশেষ প্রতিনিধি : ১৬ ডিসেম্বর (সোমবার) মৌলভীবাজার সদর একাটুনা ইউনিয়নের খোঁজারগাও এলাকায় দুপুরে মরহুম আলহাজ্ব আছকর আলী’র ১৫তম মৃ’ত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্টানটি বিশিষ্ট মুরব্বি আব্দুর রহমান এর সভাপতিত্বে ও হেলাল আহমেদ এর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও: অলিউর রহমান, মুফতি মাও: মাহবুবুর রহমান, মাও: আব্দুল হক, মাও: আবুল কালাম, মাও: জসিম উদ্দিন, ফয়সল আহমদ, তোফায়েল আহমদ, হোসাইন আহমদ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব শামীম আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মরহুম আলহাজ্ব আছকর আলী’র ছেলে হাজী শফিকুর রহমান , মশাহিদ আলী ও বড় নাতি তারেক রহমান প্রমূখ।
অনুষ্ঠান শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফিজ আব্দুল বাছিত। আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে বলেন: যুক্তরাজ্য প্রবাসী সাদিকুর রহমান সবসময়ই পরোপকারী মানুষের কল্যাণে কাজ করে তাকে, তার বাবার মৃত্যু বার্ষিকীতে এধরণের আয়োজন উত্তম কাজ যা সদকাহে জারিয়া হিসিবে কাজ করবে।
মরহুম আলহাজ্ব আছকর আলী’র ১৫তম মৃ*ত্যু বার্ষিকীতে পরিবারবর্গের আয়োজনে শতাধিক মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। যুক্তরাজ্য প্রবাসী সাদিকুর রহমান এক ভিডিও বার্থায় দেশে প্রবাসে অবস্থানরত সবার কাছে ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন।




