কুলাউড়ায় জেলা পরিষদের সাবেক সদস্য নানু গ্রেপ্তার
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ২:২৯ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা পরিষদের সাবেক সদস্য, আওয়ামীলীগ নেতা বদরুল আলম সিদ্দিকী নানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম আপছারের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সুজন তালুকদার ও মোস্তাফিজসহ পুলিশের একটি দল ভাটেরা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নানু উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃত নানুর বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।#




