logo
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জুড়ী বটুলী সীমান্তে সবধর্মীয় প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ 

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৪, ৮:৫৩ মিনিট

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটুলী সীমান্তে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা, ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে সর্বধর্মীয় মানুষের আয়োজন প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরের বটুলী সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের পাশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুড়ী উপজেলার সমন্বয়ক তারেক মিয়ার পরিচালনায় ও ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ভারতের মিডিয়া প্রতিনিয়ত ভিত্তিহীন ও বানোয়াট খবর প্রচার করছে বাংলাদেশ নিয়ে। এগুলো বন্ধ না হলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। এই সম্প্রীতি ইতিহাস হয়ে থাকবে।
তিনি আরো বলেন, ভারতীয় মিডিয়াগুলো অপপ্রচার না করে দায়িত্বশীল ভূমিকা রাখবে। হলুদ সাংবাদিকতা বাদ দিয়ে জাতি গঠনে ভূমিকা রাখবে। ছাত্র সমাজের বিজয় অর্জনের ১২২ দিনে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চেষ্টা করছে। আমাদের দ্বিতীয় স্বাধীনতার নায়কদের নিয়ে আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছি, এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান হবেনা, প্রত্যেক ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছেন, ভবিষ্যতেও করবেন। আমরা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থাপন করবো।
বিক্ষোভ সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সাগরনাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিন, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, জুড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র পাল, স্বেচ্ছাসেবক দলের জুড়ী উপজেলা সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক দিবাকর দাশ, ইউপি সদস্য স্বপন মল্লিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলতলা ইউনিয়ন সভা মিলন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক আতিতোষ রায় পাপ্পু, ফুলতলা চা বাগানের পুরোহিত রাজেন্দ্র প্রাসাদ পাণ্ডে, এলবিন টিলা খাসিয়া পুঞ্জির মন্ত্রী এন্টোনি পাটরটি, স্বরস্বতী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র পাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আফজাল হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্যে ফুলতলা চা বাগানের পুরোহিত রাজেন্দ্র প্রাসাদ পাণ্ডে বলেন, আমাদের পূজা থেকে শুরু করে মুসলমান ভাইয়েরা একসাথে থাকি। আমরা কোন সময় মনে করি না কে হিন্দু, কে বৌদ্ধ, কে খিস্টান, কে মুসলিম আমরা সবাই বাংলাদেশের এক মায়ের সন্তান। আমরা সবাই সুন্দরভাবে মিলেমিশে বসবাস করি। আমরা সবাই বাংলাদেশের সন্তান। এখানে কোন ভেদাভেদ নেই।
সমাবেশে উপস্থিত ছিলেন মুসলিম সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খিস্টান ঐক্যপরিষদ, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সামাজিক সংগঠন, স্থানীয় এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
ফুলতলা এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক পিংকু চন্দ্র পাল বলেন, আমরা হিন্দু-মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সেটা আমাদের ধর্মীয় পরিচয়। কিন্তু আমাদের জাতিগত পরিচয় আমরা বাংলাদেশী এবং আমরা বাঙালি। আমরা আমাদের জাতীয় স্বার্থে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলেই কঠোরভাবে ঐক্যবদ্ধ। দেশ ও জাতির কল্যাণে যেকোন পরিস্থিতি মোকাবেলায় আমরা সদা প্রস্তুত।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সীমান্তের চেকপোস্ট অতিক্রম করতে চাইলে বিজিবি বিক্ষোভকারীদের বাঁধা দেয়। বাঁধা অতিক্রম করে সামনে যেতে চাইলে বিজিবি মানবপ্রাচীর তৈরি করে। পরে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে আনেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।

প্রচ্ছদ এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

সর্বশেষ সংবাদ

রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top