মেসিকে ভালোবাসি, তবে তার বিপক্ষে খেলায় ‘সম্মানের’ কিছু নেই : অজি ডিফেন্ডার
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৮:০৫ মিনিটঅনলাইন ডেস্ক : কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকে ঠেকাতে সর্বস্ব দিয়ে চেষ্টা করবে অস্ট্রেলিয়া- এমনটাই বলেছেন দলটির ডিফেন্ডার ক্রোয়েশিয়ান বংশোদ্ভুত মিলোস ডেগেনেক। শেষ ষোলোর লড়াইয়ে আগামী ৩ ডিসেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা। ১৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠা অস্ট্রেলিয়া এই ম্যাচে দারুণ কিছু দেখাতে চায়।
ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচ দিয়েই অজি ডিফেন্ডার মিলোসের বিশ্বকাপ অভিষেক হয়েছিল।
তবে মেসির প্রতি ২৮ বছর বয়সী মিলোসের অন্ধ ভালোবাসা নেই। যেটা তার পরের কথাতেই বোঝা যায়, ‘তার (মেসি) বিপক্ষে খেলা সম্মানের কিছু নয়। কারণ সে স্রেফ একজন মানুষ, ঠিক আমাদের মতোই। বিশ্বকাপের শেষ ষোলোতে খেলাটাই সম্মানের। এটাই সম্মান। আমাদের বিশ্বাস আছে, আত্মবিশ্বাস আছে প্রতিটি আক্রমণ ঠেকিয়ে দেওয়ার। এটা সম্ভব হবে কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই, তবে গোলমুখে যে কোনো আক্রমণ ঠেকিয়ে দিতে আমরা ১১০ শতাংশ দেব। ‘
– এএফপি




