কুলাউড়ায় ইয়াবাসহ আটক দুই ভাই
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৭:১২ মিনিট
কুলাউড়া প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের আমতলা বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত রাত ১২টায় ইয়াবা ট্যাবলেটসহ বিজিবি তাদের আটক করে কুলাউড়া থানায় সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাতলাপুর-শমশেরনগর সড়ক ব্যবহার করে প্রতিনিয়ত ভারতীয় মাদক, ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারীদের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওই সড়কে সন্দেহজনক ঘুরাঘুরি দেখে বিজিবি আমতলা বাজার ক্যাম্পের সদস্যরা আতাউর রহমান (৩৫) কে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পায়। এসময় ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করলে তার ছোট ভাই বিজিবি সদস্যদের উপর আক্রমনের চেষ্টা করে। এসময় তার ভাই সাইফুর রহমান (২৫) কেও আটক করা হয়।
আটক আতাউর রহমান ও সাইফুর রহমান শরীফপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।তাদের দু’জনকে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার বলেন, মাদক আইনে মামলায় তাদের দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।




