logo
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

নিষিদ্ধ সংগঠন কুলাউড়া ছাত্রলীগের সম্পাদক রুমেল ঢাকায় গ্রেপ্তার

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৩:৫৯ মিনিট

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল (৩৩) গ্রেপ্তার আতঙ্কে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন৷ কিন্তু তার আর রক্ষা হলো না। অবশেষে পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হলেন।  শনিবার (৯ নভেম্বর ) ভোররাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে৷ গ্রেপ্তারকৃত রুমেল কুলাউড়া পৌরসভার  উছলাপাড়া এলাকার বাসিন্দা মো. জামাল মিয়ার ছেলে।
এর আগে গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে কুলাউড়া থেকে আত্মগোপনে চলে যান ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল। গত ৫ আগস্ট বিক্ষুব্দ জনতা রুমেলের বাসভবনে হামলা-ভাংচুর চালায়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে তার নামে কুলাউড়া থানায় দুটি মামলা রয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুলাউড়া চৌমুহনী চত্বরে মিছিলে হামলা চালানোর অভিযোগে মামলা (নং ১১ তারিখ ২৩/০৮/২৪) দায়ের করেন উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র ও কাদিপুর ইউনিয়নের ইউপি সদস্য  আবুল ফাত্তাহ ফাহিম। ওই মামলার তিন নাম্বার আসামি হলেন রুমেল। এদিকে গত ২৪ জুলাই শহরের মিলিপ্লাজার সম্মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কাদিপুর গ্রামের কুদ্দুছ মিয়ার পুত্র পারভেজ মিয়া বাদি হয়ে কুলাউড়া থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা (নং ১২ তারিখ ২৪/০৮/২৪) দায়ের করেন। ওই মামলার ২৪ নম্বর আসামি ছিলেন রুমেল।
জানা গেছে, বিগত দিনগুলোতে নিষিদ্ধ সংগঠন কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ তার সহযোগীরা ত্রাসের রাজত্ব কায়েম করেন। সাংবাদিকসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিতেন। ১৮  জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগের সভাপতি তায়েফ ও সাধারণ সম্পাদক  রুমেলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নিয়ে দা, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এসময় হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এছাড়া ৩ আগস্ট রুমেল তার বাহিনী নিয়ে হকিস্টিকসহ শোডাউন দিয়ে পুরোশহরসহ স্কুল চৌমুহনী ও রেলস্টেশন চৌমুহনী এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক ছড়ায়। এসময় তারা পুলিশের সঙ্গে অবস্থান নিয়ে ছাত্রদের আন্দোলনে বাধা দেন এবং ৪ ছাত্রকে পুলিশ দিয়ে আটক করান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে শনিবার ভোররাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়ার সাধারণ সম্পাদক রুমেলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় দুটি মামলা রয়েছে। আটক আসামীকে ঢাকা থেকে কুলাউড়ায় নিয়ে আসা হচ্ছে।  আজ রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

সর্বশেষ সংবাদ

রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top