logo
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় যানজট নিরসনে কঠোরভাবে মাঠে নেমেছে প্রশাসন, দুইদিনের অভিযানে ফুটপাত থেকে শতাধিক দোকান উচ্ছেদ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৪, ২:১০ মিনিট

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার প্রধান সমস্যা যানজট নিরসনে এবার কঠোর এ্যাকশনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ।  সোমবার ও মঙ্গলবার দুইদিনে ফুটপাতের অবৈধ দখল ও অবৈধ সিএনজি গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান করে উচ্ছেদের পর কিছুটা যানজটমুক্ত হয়েছে ব্যস্ততম শহরটি।
জানা যায়, গত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিনের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারসহ পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম গত সোমবার (৫ নভেম্বর) দুপুরে শহরের উত্তরবাজার থেকে দক্ষিণ বাজার পর্যন্ত প্রধান সড়কের উভয় পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়কের দুইপাশের প্রায় শতাধিক অবৈধভাবে বসা হকারকে উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি-অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে ফেলা হয়।
এদিকে মঙ্গলবার শহরের স্টেশন রোড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিনের নেতৃত্বে অবৈধ ফুটপাত দখলদারদের উচ্ছেদ করা হয়। ফলে কুলাউড়ার শহরে দীর্ঘদিনের যানজট কিছুটা হলেও নিরসন হয়েছে এবং পথচারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পেরে ধন্যবাদ দিয়েছেন উপজেলা প্রশাসনকে।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, কুলাউড়া থানার সম্মুখ, দক্ষিণ বাজার, উত্তর বাজার এলাকা কিছুটা যানজটমুক্ত হয়েছে। এসময় অবৈধভাবে পার্কিং করা সিএনজি অটোরিকশা ও অবৈধ হকারদেরও দেখা মেলেনি। অভিযান কার্যক্রম তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে কুলাউড়া পৌরসভার পক্ষ থেকে মঙ্গলবার দিনব্যাপী শহরে মাইকিং করে বলা হয়েছে, শহরের মূল সড়কের দুইপাশে অবৈধভাবে দোকান বসিয়ে কেউ ব্যবসা করতে পারবে না৷ যানজট নিরসনের স্বার্থে এই নির্দেশনা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার বলেন, সরকারি স্থাপনা বা অন্য কোন স্থানে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা যাবে না। ফুটপাতসহ সব সরকারি স্থাপনা মুক্ত রাখতে কুলাউড়া থানা পুলিশ সর্বদা সজাগ থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহ জহুরুল হোসেন বলেন, শহরের যানজটের মূল কারণ হচ্ছে অবাধে গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করে দোকান দেয়া৷ মানুষ যাতে স্বাচ্ছন্দে শহরে চলাফেরা করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্তের পর এই উচ্ছেদ অভিযান করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

প্রচ্ছদ এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

সর্বশেষ সংবাদ

রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার

কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন

দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ

“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে

জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’

কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা

কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.

কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top