কুলাউড়ার ভাটেরা ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৪, ১২:৪১ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : ভাটেরা ইউনিয়ন হলরুমে আজ সকাল ১১ঘটিকার সময় প্যানেল চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি মেম্বারের সভাপতিত্বে ও ইউ পি সেক্রেটারী মোঃ নিজাম উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর ইউ.আর.সি মোঃ মহিব উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাটেরা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক, সাংবাদিক এ.কে.এম তাহিরুল হক, ইউনিয়ন বি.এন.পির সভাপতি মো:আজাদ মিয়া,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি শারদীয় উৎসবে পাশাপাশি সবসময় সম্প্রীতি বজায় রেখে সুন্দর সমাজ বিনির্মানে কাজ করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন আব্দুল লতিফ(ইউপি সদস্য), মো:দেলোয়ার হোসেন(ইউপি সদস্য),মো-মনসুর মিয়া (ইউপি সদস্য),রিয়াজ উদ্দীন(ইউপি সদস্য),মো:হেলন মিয়া (ইউপি সদস্য),মোহাম্মদ সেলিম(ইউপি সদস্য),এছাড়াও পূজা কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে গোপাল বিশ্বাস, অমন্ত মালাকার,রামানন্দ বিশ্বাস,রতিন্দ্র বিশ্বাস,পরেন্দ্র বিশ্বাস,বাবুলাল বিশ্বাস,রনবীর বিশ্বাস,মিরা মালাকার,সুসেন্দ্র মল্লিক,উজ্জ্বল মৃধা,পিযুষ চক্রবর্তী, সাধন চক্রবর্তী, বিধু চন্দ্রদেব,ঠুকন রায় বিশ্বাস প্রমুখ।পরে অতিথিবৃন্দ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।উপস্থিত সকলেই দলমত নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।




