ইমাম প্রশিক্ষণে ক্বারী মাওলানা মোঃ শহীদুল্লাহ’র কৃতিত্ব
স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৩, ৯:০৭ মিনিট
কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ ইমাম প্রশিক্ষণে কৃতিত্ব দেখিয়েছেন ক্বারী মাওলানা মোঃ শহীদুল্লাহ। তিনি ধর্ম মন্ত্রনালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে ইমাম প্রশিক্ষণে অংশগ্রহণ করে এ+ প্রাপ্ত হন। ক্বারী মাওলানা মোঃ শহীদুল্লাহ কুলাউড়া উপজেলার উত্তর চুনঘর জামে মসজিদের খতিব। তিনি বাতির মিয়া স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য। সিলেটে ইমাম প্রশিক্ষণ একাডেমি কর্তৃক প্রশিক্ষণ চলাকালে তিনি ৭টি জেলার ইমামদের চিফ মনিটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সকলের দোয়া চেয়েছেন।




