logo
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলকে যা জানালো বিএনপি

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৩, ৭:৫০ মিনিট

অনলাইন ডেস্ক: ঢাকায় সফররত মার্কিন প্রাক্‌-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে বিএনপির নেতারা আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে তাদের এক দফা দাবির সমর্থনে যুক্তি তুলে ধরেছেন।

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মার্কিন প্রাক্‌-নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এ বৈঠক করেন। প্রায় দেড় ঘণ্টা এই বৈঠক হয়েছে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে।

বৈঠক শেষে মার্কিন প্রাক্‌-নির্বাচনী পর্যবেক্ষক দলের পক্ষ থেকে সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে বৈঠকে অংশ নেওয়া বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, দেশে এখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই—এই বক্তব্য এবং এর পক্ষে তাঁরা তাঁদের যুক্তি তুলে ধরেছেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাঁরা তুলে ধরেছেন।

অন্যদিকে বৈঠকের পর সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে বাংলাদেশের নির্বাচন শুধু দেশের মধ্যে নয়, সারা বিশ্বেই প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের মানুষ যেভাবে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন চায়, সারা বিশ্বও একইভাবে বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। এরই অংশ হিসেবে এর আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এসেছিল, সবার সঙ্গে কথা বলেছে। তারপর তারা সিদ্ধান্ত নিল আগামী নির্বাচনে তারা পর্যবেক্ষক দল পাঠাবে না। কারণ, এখানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই।

আমীর খসরু মাহমুদ উল্লেখ করেন, আজকে মার্কিন পর্যবেক্ষক দল এসেছে একই প্রক্রিয়ায়। এখানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে কি না, সেটি তারা দেখবে।

বৈঠকে মার্কিন প্রতিনিধিদল কী জানতে চেয়েছে—সাংবাদিকদের এই প্রশ্নে বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ বলেন, ঘুরেফিরে একটাই প্রশ্ন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিকমানের বিশ্বাসযোগ্য নির্বাচন হবে কি না, সুষ্ঠু নির্বাচন হতে হলে কী প্রয়োজন? শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা ভোট চুরির একটি প্রকল্প নিয়েছে, যেটিকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এখান থেকে মুক্ত হতে হলে শেখ হাসিনার অধীনে যে নির্বাচন হবে, সেটি বাতিল করতে হবে।

বৈঠকে আসলে আলোচনা কী হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ বলেন, উন্নত গণতান্ত্রিক বিশ্ব তো একটা কথা বলেই যাচ্ছে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও আন্তর্জাতিকমানের নির্বাচন। তাদের এই কথা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি একই। তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

বিএনপির এই নেতা আরও বলেন, গণতান্ত্রিক বিশ্ব সুষ্ঠু নির্বাচনের কথা বলেই কাজ শেষ করছে না, তারা অ্যাকশনে যাচ্ছে। স্যাংশন দিচ্ছে, ভিসা নীতি প্রয়োগ করছে, ম্যাসেজ দিচ্ছে প্রতিনিয়ত।

মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দিয়েছেন। এতে আরও অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

জাতীয় এর আরও খবর
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী

টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top