logo
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

শত্রু বাইরে থেকে আসা লাগে না, দেশের ভিতরেই আছে: প্রধানমন্ত্রী

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ৫:৪০ মিনিট

অনলাইন ডেস্ক : বাংলাদেশের শত্রু বাইরে থেকে আসা লাগে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের বাধা অতিক্রম করে এগিয়ে যাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার (৮ অক্টোবর) বিসিএস কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পাঁচটি প্রকল্প/কর্মসূচির আওতায় নির্মিত ভবন ও জিইএমএস সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের শত্রুদের নিয়ে সরকারপ্রধান বলেন, ‘আমাদের শত্রু বাইরে থেকে আসা না লাগে না; দেশের ভিতরেই আছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বা পঁচাত্তরের খুনি বা তাদের আওলাদ-বুনিয়াদ যারা আছে, এরা কখনও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেবে না; বাধা দেবে, কিন্তু সেই বাধা অতিক্রম করে তো আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব। কেউ আমাদের আটকাতে পারবে না।’

তিনি বলেন, “বঙ্গবন্ধুর ‘আমার মাটি আছে। আমার মানুষ আছে। এই মাটি মানুষ দিয়েই বাংলাদেশ গড়ব’ বক্তব্য আমি ধারণ করি। বিশ্বাস করি, যে কারণে আমরা ২০৪১-এর প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়ে গেলাম। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অনেক অভিঘাতের কথা শুনি। সিভিএফ কান্ট্রির প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছি। আমাদের অভিজ্ঞতা আমরা অন্যের সঙ্গে শেয়ার করি। ছোট বদ্বীপ দেশগুলিসহ তাদের সাথে।”

বদ্বীপ বাংলাদেশকে জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী সেদিকে নবীন কর্মকর্তাদের নজর দিয়ে কাজ করার আহ্বান জানান।

সরকারপ্রধান বলেন, ‘আমরা কিন্তু কোনো দূষণ করি না। আমাদের প্রত্যেকটা পরিকল্পনা গ্রহণ করি এমনভাবে যেন আমরা দূষণ থেকে মুক্তি পাই; জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে মুক্তি পাই।’

নবীন কর্মকর্তাদের মাঠ পর্যায়ের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কাজ করার সময় কিছু বিষয়ের দিকে নজর রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নদীনালা, খাল-বিল জলাধারগুলো যেন ঠিক থাকে। উন্নয়ন তো করতে হবে। রাস্তাঘাটও করতে হবে, কিন্তু আমাদের দেশের ছয় ঋতু। বিভিন্ন ঋতুতে যে পরিবর্তন হয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের প্রত্যেকটা পরিকল্পনা করতে হবে, যাতে কোনো সময়ে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। আর মানুষগুলোর যেন আর্থিক স্বচ্ছলতা বাড়ে। কীভাবে করলে আর্থিক স্বচ্ছলতা বাড়বে সেটাই দেখতে হবে।’

মানুষের আর্থ-সামাজিক অগ্রগতির লক্ষ্যে সরকার যে কাজগুলো করে যাচ্ছে তার ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। একসময় যে বাংলাদেশকে বিদেশিরা দেখলে মনে করত যে বাংলাদেশ দিয়ে কিছুই হবে না, ঝড়বৃষ্টি এটা-সেটা নানা কথা শুনতে হতো, কষ্ট হতো এগুলি শুনলে। তখনই একটা জিদ চেপে গিয়েছিল ভিতরে; এমনভাবে দেশ গড়ে তুলব যেন বাংলাদেশের নাম শুনলে সবাই যেন অন্তত মাথা উঁচু করে বলে।

‘এখন বলে আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল; অনেক রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান। আমি তো সব থেকে পুরনো এখন নির্বাচিত সরকারপ্রধান। যাদের সঙ্গে দেখা হয়, অনেকে নবীন আছে। আমাকে জিজ্ঞাসা করে আপনার ম্যাজিকটা কী? আপনি কীভাবে এই দেশটাকে নিয়ে আসলেন। ছোট ভূখণ্ডের দেশ। ১৭ কোটি মানুষ। তো এদের খাবার এদের চিকিৎসা এদের জন্য এত কিছু কীভাবে করি?’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমি আমার বাবার কথাটা মনে করিয়ে দিই। আর আমি বলি যে, সুর্নিদিষ্ট পরিকল্পনা নিয়ে করলে হবে। আমার দেশের মানুষগুলি হচ্ছে আমার বড় সম্পদ। সেটাই আশা করি শুধু নিজেরা না; সাথে সাথে মানুষের ভেতরে ওই চেতনাটা জাগাতে হবে। হ্যাঁ, অনেক রকম প্রতিবন্ধকতা আসবে।

‘আমাদের শত্রু বাইরে থেকে আসা না লাগে না। আমার দেশের ভিতরেও আছে। কারণ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বা পঁচাত্তরের খুনি বা তাদের আওলাদ-বুনিয়াদ যা আছে, এরা কখনও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেবে না; বাধা দেবে, কিন্তু সেই শত বাধা অতিক্রম করে তো আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব। কেউ আমাদের আটকাতে পারবে না।’

অর্থনীতিতে চাপের কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘আজকে আমাদের অর্থনীতি কিছুটা চাপে আছে। মুদ্রাস্ফীতি, এই ব্যাপারেও সকলকে মাঠে গেলে একটু ব্যবস্থা নিতে হবে। সকলকে উৎপাদন বাড়াতে হবে। কোনো অনাবাদি জমি থাকবে না। যেখানে যতটুকু জমি আছে, আবাদ করতে হবে। ফসল আবাদ করে খাদ্য নিরাপত্তাটা রক্ষা করতে পারি। মানুষের খাদ্যটা যদি মানুষের হাতে দিতে পারি।

‘আর আমাদের কিন্তু প্রচুর অনাবাদি জমি আছে। আমি আগে নিজে করি। তারপর কিন্তু সবাইকে বলি। নিজে না করে বলি না। গণভবন এখন একটা কৃষি খামার। কেউ চাইলে যেয়ে দেখে আসতে পারে। সেখানে পাঁচ প্রকারের ধানও লাগানো আছে।’

জাতীয় এর আরও খবর
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী

টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top