রাইজিং স্টার ক্লাবের মেধাবৃত্তি ও এপ্রোন বিতরন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ৪:৩৯ মিনিট
স্টাফ রিপোর্টার : “ধংস নয় সৃষ্টি সুখের উল্লাসে আমরা তৎপর” এই স্লোগানকে সামনে রেখে কুলাউড়ার উপজেলার প্রাচীনতম ক্রীড়া ও সামাজিক সংগঠন রাইজিং স্টার ক্লাবের পক্ষ থেকে মুক্ত স্কাউটস গ্রুপকে সার্ভিস এপ্রোন সামগ্রী এবং প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া শিক্ষার্থী, বিভিন্ন ক্লাব সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এদিকে ৫২-৭১-২৪ সহ যে সকল যৌক্তিক আন্দোলনে বাংলাদেশের ছাত্র ও জনতারা শহিদ হয়েছেন তাদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।
গত রবিবার সন্ধায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে রাইজিং স্টার ক্লাবের নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ ফরহাদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী কুলাউড়ার কৃতি সন্তান, পঞ্চব্রীহি ধান জাতের উদ্ভাবক ড. আবেদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সংগঠনের সাবেক সভাপতি শরিফ আহমেদ। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোঃ মতিউর রহমান মতই, রেলওয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত, এপেক্সিয়ান এফ এম ফৌজি চৌধুরী, সংবর্ধিত অতিথি রাইজিং স্টার ক্লাবের স্পেন শাখার সাধারণ সম্পাদক আফাজুর রহমান জনি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য সচিব তোফায়েল আহমেদ ডালিম, ক্লাবের সাবেক সভাপতি জাকারিয়া আলম মিন্টু, জুবের খান, সাবেক কাউন্সিল সামসুল ইসলাম সামছু, সাংবাদিক মোক্তাদির হোসেন, উদিয়মান স্পোটিং ক্লাবের সভাপতি কাউছার আহমেদ নিপার, ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মোহিত বাবলু, কাছুর কাপন ক্রিকেট ক্লাবের সভাপতি সুরমান আহমেদ, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা শহীদুল ইসলাম তনয়, মৌসুমি যুব সংঘের সাধারণ সম্পাদক কামরুল হাসান, সিপিএর সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মিন্টু, অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক একেএম জাবের, ক্লাবের সিনিয়র সহ সভাপতি আলমাছ পারভেজ তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক আশিক জিহান সাঈফ, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ময়নুল ইসলাম, শামীম আহমেদ, ছাইম আহমেদ লিংকন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যবৃন্দ, ছাত্র শিক্ষক ক্রীড়া সংগঠক ও কুলাউড়া বিভিন্ন ক্লাব ও সংগঠনের নেতৃবৃন্দরা।




