logo
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ার হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্সের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৪, ৮:৩৬ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ বক্সের পদত্যাগ দাবিতে ১৮ আগস্ট (রোববার) দুপুর ১ টায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগণ। এসময় শিক্ষার্থীরা চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, লুটপাট, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, অসদাচরণের বিরুদ্ধে তাঁর অপসারণ চেয়ে স্থানীয় কটারকোনা বাজারে শত শত বৈষম্যবিরোধী ছাত্র ও বিক্ষুদ্ধ জনতা চেয়ারম্যান ওয়াদুদ বক্সের পদত্যাগ চেয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বলেন, চেয়ারম্যান ওয়াদুদ বক্স কর্তৃক সরকারি সম্পদ আত্মসাৎ বন্ধ করতে হবে, চেয়ারম্যান কর্তৃক জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি ২০০ টাকা আদায় বন্ধ করতে হবে, বিচারের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে, নিরীহ মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র তারেক আহমদ, জয়নুল ইসলাম, রহিম রহমান, রায়হান আহমদ, ফাহমিদা ইয়াছমিন, সুমাইয়া আক্তার, সিমলা আক্তার, সুলেমান আহমদ, হাসানুজ্জামান রায়হান, নাজমুল ইসলাম, তানজিদ আহমদ, জালালুর রহমান, জীবন দাস, রোহান আহমদ, নাহিদ আহমদ প্রমুখ। এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান রুমেন, কটারকোনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইয়াকুব আলী, বিএনপি নেতা মফজ্জিল হোসেন, সমাজসেবক হারুনুর রশীদ, বীরজিৎ দেবনাথ, কুলাউড়া পূজা উদযাপন পরিষদের সদস্য ইন্দ্রজিৎ দাস খোকন প্রমুখ। এসময় বক্তারা বলেন, হাজীপুর ইউনিয়নে বিভিন্ন সনদে স্বাক্ষর নিতে চেয়ারম্যানকে ৫০০-১০০০ টাকা দিতে হয়। ৫০০ টাকার ট্রেড লাইসেন্সের জন্য ৫-১০ হাজার টাকা দিতে হয়। তিনি থানার দালালী করে মামলার ভয় দেখিয়ে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করে আসছেন। বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় অনেককে জেল খাটিয়েছেন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চেয়ারম্যান ওয়াদুদ বক্সকে পদত্যাগ করতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন। এই সময়ের মধ্যে যদি চেয়ারম্যান পদত্যাগ না করেন তাহলে বৃহৎ আন্দোলনের ডাক দেয়া হবে। মানববন্ধন শেষে দুই শতাধিক শিক্ষার্থী ও শতাধিক মানুষ চেয়ারম্যানের অপসারণ চেয়ে গণস্বাক্ষর নিয়ে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রেরণ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ বক্স গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে এলাকায় নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেন। এতদিন তার ভয়ে সাধারণ জনগণ মুখ না খুললেও সরকার পরিবর্তন হওয়ার পর থেকে চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। এতে ইউনিয়নের জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স বলেন, আমার প্রতিপক্ষরা শিক্ষার্থীদের উসকিয়ে দিয়ে এই আন্দোলন করাচ্ছে। আমি ষড়যন্ত্রের শিকার।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন বলেন, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করবো। পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। #

প্রচ্ছদ এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

সর্বশেষ সংবাদ

রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top