সংঘাত চাই না, তাই জনসমাবেশ এক দিন পিছিয়েছি : ফখরুল
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৩, ৯:১৫ মিনিটনিজস্ব প্রতিবেদক : পুলিশের সামনেই বাসে আগুন দিয়ে, ভিডিও করে, মোটরসাইকেলে তারা চলে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ ও আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাবু গয়েশ্বর চন্দ্র রায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, সঙ্গে আমানউল্লাহ আমানসহ অনেক নেতা আহত হয়েছেন।
এই হামলার মাধ্যমে বোঝা যাচ্ছে এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আজকের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা প্রমাণ করছে ক্ষমতালোভী সরকারের হাতে জনগণ নিরাপদ নয়।
জনসমাবেশ এক দিন পিছিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আগামীকাল রবিবারই কর্মসূচি দিতাম। কিন্তু আমরা জানতে পেরেছি ক্ষমতাসীন আওয়ামী লীগ এদিন বিক্ষোভ করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।




