logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. খেলাধুলা

এভারেস্ট থেকে নামিয়ে আনা হলো ৩৪ হাজার কেজি বর্জ্য

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২২, ১২:০৬ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক:: এভারেস্ট থেকে রেকর্ড পরিমাণ বর্জ্য নামিয়ে এনেছে নেপাল সরকার। চলতি বছরে ৩৪ হাজার কেজিরও বেশি জঞ্জাল নামিয়ে আনা হয়েছে। নেপালের এভারেস্ট রিজিওনের পরিবেশ সংক্রান্ত দেখাশোনার দায়িত্বে থাকা সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটির (এসপিসিসি) অন্যতম কর্মকর্তা নিশান শ্রেষ্ঠা বলেন, ২০০৮-০৯ সাল থেকে এভারেস্টকে পরিচ্ছন্ন করার অভিযান শুরু হয়েছে।

এভারেস্ট শীর্ষের বিভিন্ন জায়গায় পর্বতারোহীদের জঞ্জাল দিনদিন বেড়ে চলেছে। তাই সেগুলি নামিয়ে এনে এভারেস্টকে পরিষ্কার-পরিচ্ছন্নও রাখতে হবে। সেই লক্ষ্যেই গত তিন বছরে ব্যাপকভাবে পরিচ্ছন্নতার অভিযান চালানো হচ্ছে। এতে দেখা গেছে, চলতি বছরে রেকর্ড পরিমাণ বর্জ্য এভারেস্টের উপর থেকে নামিয়ে আনা হয়েছে।

মূলত এভারেস্টের মূল বেস ক্যাম্প (৫৩৬৪ মিটার) এবং ক্যাম্প-২ (৬৪০০ মিটার) থেকে জঞ্জাল নামিয়ে আনার কাজ করা হয়। তার উপর থেকে জঞ্জাল পরিষ্কারের কাজ এখনও সম্ভব হয়নি। তবে এখানে এসপিসিসির কর্মকর্তাদের দাবি, ক্যাম্প-৩ বা ক্যাম্প-৪য়ে তুলনামূলক জঞ্জালের পরিমাণ কম। পাশাপাশি সেখান থেকে জঞ্জাল নামিয়ে আনাটাও কঠিন।

তাই এই সাফাই অভিযান বেসক্যাম্প থেকে ক্যাম্প-২ পর্যন্তই করা হয়। এসপিসিসির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এভারেস্ট বেসক্যাম্প থেকে ৩২ হাজার ২৪১ কেজি এবং ক্যাম্প-২ থেকে ২ হাজার ৪৫১ কেজি জঞ্জাল নামিয়ে আনা সম্ভব হয়েছে। তবে এই সংগৃহীত জঞ্জালের মধ্যে প্রকারভেদ রয়েছে।

এসপিসিসির পক্ষ থেকে মুখ্য জনসংযোগ কর্মকর্তা ইয়াংজি দোমা শেরপা বলেন, এভারেস্টের ওপর থেকে যে সমস্ত জঞ্জাল নামিয়ে আনা হয়েছে তার মধ্যে প্রকারভেদ রয়েছে। যেমন দহনশীল বর্জ্য, অদহনশীল বর্জ্য, মানব বর্জ্য, রান্নাঘরের বর্জ্য।

যে সমস্ত জঞ্জাল সংগ্রহ করা হয় তার মধ্যে সব থেকে বেশি দহনশীল এবং মানব বর্জ্যই থাকে। চলতি বছরে এসপিসিসির পরিসংখ্যান অনুযায়ী, এভারেস্ট বেসক্যাম্প থেকে ১৩ হাজার ৫০১ কেজি দহনশীল বর্জ্যু নামিয়ে আনা হয়েছে। অদহনশীল বর্জ্য নামিয়ে আনা হয়েছে ১ হাজার ৭৩৫ কেজি। এছাড়া মানব বর্জ্য নামিয়ে আনা হয়েছে ১২ হাজার ৯৯৫ কেজি। রান্নাঘরের জঞ্জাল ছিল ৪ হাজার ১০ কেজি। ক্যাম্প-২ থেকে ১ হাজার ৯৪১ কেজি দহনশীল বর্জ্য নামিয়ে আনা হয়েছে। অদহনশীল বর্জ্যর পরিমাণ ছিল ৫১০ কেজি। সবমিলিয়ে এবছর এভারেস্ট থেকে ৩৪ হাজার ৬৯২ কেজি বর্জ্য নামিয়ে আনা হয়েছে।

প্রসঙ্গত, এসপিসিসির হিসাব অনুযায়ী ২০১৭ সালে সবমিলিয়ে (বেসক্যাম্প এবং ক্যাম্প-২) ৩২ হাজার ৬৮৮ কেজি বর্জ্য নামিয়ে আনা হয়েছিল। সেখানে ২০১৬ সালে ২৭ হাজার ৮১১ কেজি জঞ্জাল নামিয়ে আনা হয়েছিল। এ বছর এর পরিমাণ অনেকটাই বেশি।

এর ফলে নেপাল সরকারের উদ্বেগ বেড়েছে। পর্বতারোহীদের ভিড়ে এভারেস্টের উপরে যেভাবে বর্জ্যের পরিমাণ বাড়ছে, তাতে ভবিষ্যতে সমস্যা আরও বাড়তে পারে। আপাতত নেপাল সরকারের পক্ষ থেকে যে সমস্ত দহনশীল বর্জ্য নামিয়ে আনা হচ্ছে, সেগুলি নামচের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে পাঠানো হচ্ছে। মানব এবং রান্নাঘরের বর্জ্য এভারেস্ট পাদদেশে থাকা গোরোকশেপ গ্রামের বর্জ্য পরিশোধন পিটে (বিশালাকৃতির গর্ত) পাঠিয়ে দেওয়া হয়। আর অদহনশীল বর্জ্যগুলিকে কাঠমাণ্ডুতে মেট্রোপলিটেন শহরের রিসাইকেল ইউনিটে পাঠানো হয়।

খেলাধুলা এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয় – এমপি শওকতুল ইসলাম

খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয় – এমপি শওকতুল ইসলাম

‎প্রো-কাবাডি লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে যাচ্ছে শাহান

‎প্রো-কাবাডি লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে যাচ্ছে শাহান

সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top