logo
৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৮ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শওকতুল ইসলাম শকু বলেছেন, এই নাসিরুউদ্দিন পাটোয়ারী। মানুষ বলে এজিদের কথা। এজিদ একটা ঘৃণিত নাম হয়ে গেছে, তার নাম শুনলে মানুষ গালি দেয়। আরেকটি নাম হলো মীর জাফর। মীর জাফর কিন্তু মানুষের নাম ছিল। সেটা গালিতে রুপান্তরিত হয়েছে। সবাই মীর জাফর বলে ডাক দিলে বলে বেঈমান। কিছুদিনের মধ্যে মানুষ নাসিরুদ্দিন পাটোয়ারীকে গালি দিয়ে বলবে দুর পাটোয়ারী, পাটোয়ারী যা এখান থেকে। এই পাটোয়ারী নাম মীরজাফর ও এজিদের মতো একটা গালিতে পরিণত হবে। এটা আমরা বিশ^াস করি। তার একমাত্র কারণ সে যে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলে সেটা সহনীয় নয়। কিন্তু আমরা জাতীয়তাবাদী দল বিএনপি আমরা কোনো অন্যায়ে বিশ্বাস করি না। আমরা সুশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাস করি। এদেশে যতবারই গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সমুন্নত রাখবেন এটা আমি বিশ্বাস করি এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন।
তিনি বলেন, পৃথিবীর বহু দেশে বহু স্বৈরশাসকের পতন হয়েছে। তারই প্রেক্ষিতে ২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে একটি স্বৈরশাসকের পতন হয়েছে। এটা শুধু একটি উদাহরণ নয়। পৃথিবীর ইতিহাসে আরো বহু উদাহরণ রয়েছে। হিটলার, মুসোলিনি, ইরাকের সাদ্দাম, লিবিয়ার গাদ্দাফিসহ অনেক মতো স্বৈরশাসক বিভিন্নভাবে ক্ষমতাচ্যুত হয়েছে এবং বাংলাদেশেও একই ভাবে স্বৈরশাসকের সরকারের পতন হয়েছে। আমরা ২৪ কে শ্রদ্ধাভরে স্মরণ করি। তাই বলে এই নয়, আমরা ৫২, ৭১ ও ৯০ কে ভুলে যাবো। স্বাধীনতা আমাদের নয়নমনি, যে স্বাধীনতায় আমাদের বিশে^র দরবারে একটি মানচিত্র উপহার দিয়েছে। জাতি হিসেবে আমাদের স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশী হিসেবে সারা বিশে^ পরিচিতি লাভ করেছি, তার উপরে কোন কিছু যেতে পারেনা। কিন্তু আমার কিছু কিছু ভাইয়েরা আছেন যারা ২৪ এর কথা বলেন স্বাধীনতার কথা বলতে তাদের জন্য লজ্জা হয়। এখন পর্যন্ত মনেপ্রাণে তারা স্বাধীনতাকে স্বীকার করেনা। এখন তারা বিভিন্ন পায়তারা করে। তাদের শুভ বুদ্ধির উদয় হোক।
এনসিপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা ৫২ এর কথা শুনেন নাই, শুনলেও সেটা বলেন না, ৯০ এর কথাও বলেন না, ৭৪ এর দুর্ভিক্ষের কথা বলেন না, একদলীয় শাসন ব্যবস্থার কথা, বাকশাল প্রতিষ্ঠার কথা, আপনারা এগুলো বলেন না, এনসিপির ভাইয়েরা আপনাদের স্বাধীনতা বিরোধীদের সাথে যায় না। আপনারা স্বাধীনতা বিরোধীদের পক্ষে আছেন এটা দেখলেই আমাদের লজ্জা হয়, ঘৃণা হয় এবং আপনাদের দুই-একজন নেতা অশ্রাব্য ভাষায় বক্তব্য দেন।
তিনি আরো বলেন, আমার ৬৯ বছর বয়সে পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান কে দেখেছি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো দেখিনি। তিনি দেশের জন্য এত কঠোর পরিশ্রম করতে পারেন। সরকার নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে ফ্যামেলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছেন। আমরা প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবো।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় উপস্থিত ছিলেন সাবেক আহবায়ক রেদওয়ান খান, সাবেক সহ-সভাপতি এস এম জামান মতিন, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান মনির, আলমগীর হোসেন ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন আহমদ কমরু, সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, আব্দুল মুক্তাদির মুক্তার, দেলোয়োর হোসেন, সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম খান, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা আহমদ সুয়েট, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাজন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, সদস্য সচিব গিয়াস মোল্লা, ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সদস্য সচিব সাইফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল হাসান খান, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক, কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান টিপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির আয়োজনে ১৩ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে এক শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‌্যালি পুরো শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। সবশেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও উপজেলা পর্যায়ে দলের প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। #

জাতীয় এর আরও খবর
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top