কুলাউড়ায় মানব কল্যাণ যুব সংঘ জনতা বাজারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৬, ৪:২১ মিনিট
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় মানব কল্যাণ যুব সংঘ, জনতা বাজারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) বাদ মাগরিব জনতা বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সোহেল আহমদ শিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন রুজেলের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ বুলবুল, সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য শাহাদাত হোসেন চৌধুরী ও আজিজুর রহমান বেলাল এবং নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হিফজ শাখার শিক্ষক ক্বারী হাফিজ সাব্বির আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সমাজসেবক রায়হান আহমদ, সংগঠনের সহসভাপতি তারেক আহমদ, সহসাংগঠনিক সম্পাদক সালেক উদ্দিন, অর্থ সম্পাদক ফরহাদ আহমদ পায়েল ও সহঅর্থ সম্পাদক আবু সাইদসহ সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং এলাকার মুরব্বিয়ান।
অনুষ্ঠানে সংগঠনের অগ্রযাত্রা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



