কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:০২ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুলাউড়া পৌর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ সেপ্টেম্বর ২৬ইং বিকেলে কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবদুল জব্বার বাবলুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম সামছু। এছাড়া জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সবিরসহ কুলাউড়া উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের দুঃসময়ে যারা ত্যাগ, শ্রম ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন, আগামী কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন ও প্রাধান্য দেওয়া হবে বলে জেলা নেতৃবৃন্দ জানান।
বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে শিগগিরই কুলাউড়া শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। এ সময় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



