কুলাউড়ায় (২৩৫৯) ভুকশিমইল লাইন কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল খালিক জাকির
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৬, ৩:৫৭ মিনিট

বার্তালোক ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় অটো টেম্পু, মিনিবাস ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং—চট্ট-২৩৫৯)-এর অন্তর্ভুক্ত কুলাউড়া টু ভুকশিমইল লাইন কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালিক জাকির।
শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনের উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শ্রমিক ভাইদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

আসন্ন নির্বাচনে মোঃ আব্দুল খালিক জাকির সকল শ্রমিকের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট কামনা করেছেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে শ্রমিকদের সেবা করার তৌফিক এবং নির্বাচনে কল্যাণকর ফলাফলের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে মোঃ আব্দুল খালিক জাকিরকে বিজয়ী করার জন্য শ্রমিক ভাইদের প্রতি আন্তরিক আহ্বান জানানো হয়েছে।



