logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৩ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নাজিম আহমেদ নামে এক প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলা করার অভিযোগ উঠেছে। এমনকি ওই প্রবাসীর বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করে রাখা এবং ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত জালাল আহমেদ লুলু গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী নাজিমের পিতা গৌছ মিয়া ও মাতা জোসনা বেগম গুরুতর আহত হয়েছেন। নাজিমের পিতা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং মাতা জোসনা বেগম কুলাউড়া হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। অভিযোগ রয়েছে, জালাল আহমেদ লুলু আওয়ামীলীগের সক্রিয় কর্মী এবং সাবেক সংসদ সদস্য সুলতান মনসুরের পিএস পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গৌছ মিয়ার ছেলে নাজিম আহমেদ দীর্ঘদিন ধরে কাতারে কর্মরত। অভিযুক্ত জালাল আহমেদ লুলু গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মাহমুদ মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বাড়িতে গেলে জালাল আহমেদসহ তার সহযোগীরা ধারণা করেন, গৌছ মিয়ার পরিবার পুলিশকে তথ্য দিয়েছে। এর জের ধরেই পরিবারের ওপর ক্ষুব্ধ হয়ে হামলা ও ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি প্রদর্শন করা হয়। এদিকে প্রবাসী নাজিমের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়।
প্রবাসী নাজিম আহমেদ অভিযোগ করে বলেন, “ঘটনার দিন ১ সেপ্টেম্বর আমার মা-বাবা অভিযোগ জানাতে কুলাউড়া থানায় গেলে তাদের চিকিৎসা নিয়ে আসতে বলা হয়। কুলাউড়া সরকারি হাসপাতাল থেকে বাবাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে বাড়িতে থাকা আমার মা জোসনা বেগম থানায় এসে অভিযোগ করতে চাইলেও হামলাকারী জালাল আহমেদ লুলু ও তার সহযোগীরা বাড়ির বাইরে অবস্থান নিয়েছেন। পরিবারের সদস্যদের বাড়ির বাইরে বের হতে দিচ্ছেন না। আমরা প্রশাসনের কাছে আইনি প্রদক্ষেপের পাশাপাশি আমার বৃদ্ধ বাবা-মায়ের নিরাপত্তা চাই। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বন্ধ করে দেওয়া রাস্তা খুলে দেওয়া, ভয়ভীতি ও হয়রানি বন্ধ এবং বৃদ্ধ গৌছ মিয়া ও তার স্ত্রী জোসনা বেগমের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জালাল আহমেদ লুলু মুঠোফোনে বলেন, এসব বিষয়ে আমি কিছুই জানিনা। আপনার কাছে কে অভিযোগ করেছে, আপনি কি থানা, ডিবি, না পিবিআই। এসব বিষয়ে আমার সাথে কোন কথা বলবেন না।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। #

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় মানব কল্যাণ যুব সংঘ জনতা বাজারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুলাউড়ায় মানব কল্যাণ যুব সংঘ জনতা বাজারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুলাউড়া পৌর শ্রমিক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুলাউড়া পৌর শ্রমিক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের নতুন কমিটির যাত্রা

কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের নতুন কমিটির যাত্রা

কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top