logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, নিহত চার ফিলিস্তিনি আহত ৬২

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৩, ১০:০২ মিনিট

অনলাইন ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে সোমবার ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে এক বিদ্রোহীসহ চার ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছে কমপক্ষে ৬২ জন। এ ছাড়া সাত ইসরায়েলি নিরাপত্তাকর্মী আহত হয়েছেন এবং হেলিকপ্টারে আগুন লেগেছে।

এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, আহত ফিলিস্তিনিরা অ্যাম্বুল্যান্সে করে উত্তর পশ্চিম তীরের শহরের ইবনে সিনা হাসপাতালে পৌঁছতে থাকলে জেনিনজুড়ে গোলাগুলির শব্দ শোনা যায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সহিংসতায় চারজন নিহত এবং কমপক্ষে ৬২ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে অনুসারে, নিহতদের মধ্যে একজন ১৫ বছর বয়সী আহমেদ সাকের নামে এক কিশোর রয়েছে। অন্য দুজন নিহতের নাম খালেদ আসাসা (২১) ও কাসাম আবু সারিয়া (২৯)। এক বিবৃতিতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আবু সারিয়াকে বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধা বলে দাবি করেছে।

জেনিনের ডেপুটি গভর্নর কামাল আবু আল-রুব এএফপিকে জানান, ইসরায়েলি বাহিনী ভোর ৪টার দিকে (সানীয় সময়) অভিযান শুরু করে। তিনি বলেন, ‘ফজরের নামাজের পর সেনাবাহিনী (জেনিন শরণার্থী) শিবিরে ও শহরে প্রচুর পরিমাণে হামলা চালায় এবং সেখানে তীব্র গুলিবর্ষণ হয়।’ স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটেও লড়াই চলছে বলে এএফপির একজন সাংবাদিক নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেচট বলেছেন, ‘আমাদের পাঁচজন ইসরায়েলি সীমান্ত পুলিশ আহত হয়েছেন এবং দুই সেনা সামান্য আহত হয়েছেন।

এদিকে একজন ফিলিস্তিনি গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেছেন, ২০২২ সালের পর এই প্রথম জেনিনে অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনী বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

জাতিসংঘের অধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, পরিস্থিতির অবনতিতে তিনি অত্যন্ত উদ্বিগ্ন। তিনি বলেন, ‘ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে ফিলিস্তিনিদের বেআইনি হত্যাকাণ্ড বেড়েছে, যার মধ্যে স্পষ্ট বিচারবহির্ভূত মৃত্যুদণ্ড রয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর-ডান সরকার ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতে সহিংসতা বেড়েছে।

সরকারি সূত্র থেকে সংকলিত এএফপির তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের সঙ্গে যুক্ত সহিংসতায় কমপক্ষে ১৬৩ ফিলিস্তিনি, ২১ ইসরায়েলি, একজন ইউক্রেনীয় ও একজন ইতালীয় নিহত হয়েছে।

পরিসংখ্যানে যোদ্ধাদের পাশাপাশি বেসামরিক নাগরিক ও ইসরায়েলি পক্ষ থেকে আরব সংখ্যালঘুর তিন সদস্য অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র : এএফপি

আন্তর্জাতিক এর আরও খবর
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,

“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top