logo
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. আন্তর্জাতিক

গাজায় টানা চতুর্থ দিনের মতো ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৩১

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৩, ৭:১৮ মিনিট

অনলাইন ডেস্ক :ইসরায়েলি বাহিনী শুক্রবার টানা চতুর্থ দিনের মতো গাজা উপত্যকায় হামলা চালিয়েছে। এতে ছয় শিশু ও তিন নারী নিহত হয়। ফলে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতে মোট নিহতের সংখ্যা ৩১-এ পৌঁছেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত চার দিনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ছয় শিশু, তিন নারীসহ ৩১ জন নিহত এবং ৩২ শিশু ও ১৭ নারীসহ আরো ৯৩ জন আহত হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদগোষ্ঠীর পাঁচ জ্যেষ্ঠ সদস্যও নিহত হয়েছেন। উত্তর গাজায় ইসরায়েলি অভিযানের সময় আহত একজন ফিলিস্তিনি মারা যাওয়ার পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিবৃতি আসে।

এর আগে দক্ষিণ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকায় শুক্রবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি ‘বশির’ পরিবারের মালিকানাধীন একটি বাড়ি ধ্বংস করে।

এদিকে সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলো গাজা উপত্যকা সংলগ্ন ইসরায়েলি সামরিক স্থাপনায় রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করে প্রতিশোধ নিয়েছে। ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসাসেবা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, গাজা থেকে ছোড়া একটি রকেট মধ্য ইসরায়েলের রেহোভট শহরের একটি আবাসিক ভবনে আঘাত করেছে। এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলো ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখন পর্যন্ত তা সফল হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বিমান হামলাগুলো তাদের অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারোর অংশ, যা মূলত ইসরায়েলি কারাগারে অনশনরত একজন ফিলিস্তিনি বন্দির মৃত্যুর পর গাজা থেকে রকেট ছোড়ার পর শুরু করা আক্রমণ।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, এই বছরের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হাতে ১৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে পৃথক হামলায় অন্তত ২০ ইসরায়েলি নিহত হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

আন্তর্জাতিক এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

সর্বশেষ সংবাদ
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার

কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন

দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top