কুলাউড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৩, ৩:৪৯ মিনিট
৬ মে শনিবার পৌর শহরের উছলাপাড়াস্থ লিটল স্টার একাডেমিতে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এ নির্বাচনে ২৬২ জন ভোটারের মধ্যে ২০৭ জন ভোটার অংশগ্রহণ করেন।
নির্বাচনে সমিতির কার্যকরী কমিটির ৬ পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে মো. আবু তাহের ১২৬ ভোট পেয়ে সভাপতি ও সুফিয়ান আহমেদ ১১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া সহসভাপতি পদে তোফায়েল আহমদ ডালিম ১২৭ ভোট এবং সদস্য পদে মো. পংকি মিয়া ১১২, নিপার আহমদ ১১০ ও ইমরান হোসেন ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।




