এনসি স্কুলে জাতীয়করণকৃত ২৮ শিক্ষক কর্মচারী নিয়োগ
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৩, ২:২২ মিনিটস্টাফ রিপোর্টার: জাতীয়করণের প্রায় ৫ বছর পর কুলাউড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর ২৮ জন শিক্ষক-কর্মচারী এডহক ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। ২০১৮ সালের ২৮ মে উক্ত প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন মূলে জাতীয়করণ করা হয়। সরকারিকরণের প্রায় ৫ বছর পর গত ১৬ মার্চ একই মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে জারিকৃত স্মারক মূলে প্রধান শিক্ষকসহ ২১জন শিক্ষক ও ৭জন কর্মচারীকে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। ১৬ মার্চ পূর্বাহেৃ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন সিলেট আঞ্চলিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক জাহাঙ্গীর কবির আহমদের কাছে যোগদান করেন। একই দিন অপরাহেৃ প্রধান শিক্ষক মোঃ আমির হোসেনের কাছে ২০ জন শিক্ষক ও ৭জন কর্মচারী যোগদান করেন। এসময় তাঁরা প্রধান শিক্ষককে ফুলেল অভ্যর্থনা জানান।




