logo
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়া পৌরসভাসহ ১৩ ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শুরু

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ৫:০৬ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নে সরকারের পক্ষ থেকে ১৩ হাজার ২০৯ পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে মানবিক সাহায্য কর্মসূচির আওতায় ওই চাল বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে কুলাউড়া পৌরসভায় হতদরিদ্র কয়েকজন উপকারভোগীর হাতে ভিজিএফের চাল তুলে দিয়ে পৌর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, পৌর প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সাত্তার চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ।
পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৪৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। ৯টি ওয়ার্ডের মোট ৪ হাজার ৬২১ জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৮৫.৮৮০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। ১৩ ইউনিয়নের সবক’টি ওয়ার্ডে ৮ হাজার ৫৮৮ হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে চাল বিতরণ করা হয়। এসময় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, কুলাউড়া উপজেলা ও পৌরসভার হতদরিদ্র মানুষ যাতে পবিত্র ঈদুল ফিতর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে পারে সেজন্য সরকার ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছেন। উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে এসব চাল বিতরণে যাতে কোন অনিয়ম না হয় সেজন্য ট্যাগ অফিসারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তিনি নিজেও চাল বিতরণ তদারকি করছেন বলে জানান।

প্রচ্ছদ এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

সর্বশেষ সংবাদ

রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার

কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন

দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ

“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে

জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’

কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা

কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.

কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top