বরমচাল দরিদ্র কল্যাণ সংগঠনের কমিটি গঠন, সভাপতি-নাহিদ, সম্পাদক-নাঈম সাহান, সাংগঠনিক-তায়েফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৯:০৩ মিনিট
বরমচাল দরিদ্র কল্যাণ সংগঠনের কমিটি গঠন, সভাপতি-নাহিদ, সম্পাদক-নাঈম সাহান, সাংগঠনিক-তায়েফ
কুলাউড়া প্রতিনিধি : সামাজিক সংগঠন (বরমচাল দরিদ্র কল্যাণ সংগঠন) এর কমিটি গঠন, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ইং সন্ধায় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদ্য সাবেক সভাপতি রুমন খানের প্রবাসে গমনের জন্য কমিটি পুনর্গঠন করা হয়।
নব গঠিত কমিটিতে মোঃ নাহিদুর রহমান চৌধুরী কে সভাপতি, নাঈম সাহান কে সাধারণ সম্পাদক ও তায়েফ আহমদ কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি পুনর্গঠনের জন্য প্রকাশ করা হয়। ধারাবাহিক ভাবে ১৫ কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
সভাপতি : নাহিদুর রহমান চৌধুরী জানান. সকলের আন্তরিক সহযোগিতায় আমরা সবকিছু দিয়ে ( বরমচাল দরিদ্র কল্যাণ সংগঠনকে ) সফলতার উচ্চচুড়ায় নিয়ে যাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সর্বদা সকলের আন্তরিক সহযোগিতা এবং সুপরামর্শ কামনা করেন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ।




