logo
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

বড়লেখায় ছাত্রলীগের আনন্দ মিছিলে পুলিশের লাঠিচার্জ,আহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩০ মিনিট

বড়লেখায় ছাত্রলীগের আনন্দ মিছিলে পুলিশের লাঠিচার্জ,আহত ১

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করায় জেলা ছাত্রলীগকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও জেলা সভাপতি সম্পাদককে কটুক্তির প্রতিবাদে প্রতিবাদসভা করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। ২৫ ফেব্রুয়ারী (রবিবার) বিকাল ৩ টার দিকে বড়লেখা শহরে মিছিল করে পিসি উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা করে তারা। আনন্দ মিছিলে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে একজনকে আহত করেছে বলে অভিযোগ করেন ছাত্রলীগ নেতারা। প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতারা জানান, বেলা আড়াইটার দিকে বড়লেখা পিসি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কের সম্মুখে এলে পুলিশের বাধার সম্মুখীন হয়। প্রায় ঘন্টাব্যাপী ব্যাপক ধস্তাধস্তি-বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় পুলিশ জোর করে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীদের পুলিশ ভ্যানে তুলতে টানাহেচড়া করে। এতে রোম্মান আহমদ নামে এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।
পরে পি.সি উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদসভায় বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের সিদ্ধান্তকে স্বাগত জানাই।

দীর্ঘদিন থেকে ছাত্রলীগের বড়লেখা উপজেলা শাখা, পৌর শাখা ও কলেজ শাখার কমিটি মেয়াদোত্তীর্ণ ও কমিটির কয়েকজন নেতা বিবাহিত এবং ৩টি ইউনিট ভারপ্রাপ্ত দিয়ে চলছিল। গত ১৭ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষনা করে ২০ ফেব্রুয়ারি জীবনবৃত্তান্ত আহব্বান করা হয়। এতে দীর্ঘদিন পরে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের আশার প্রতিফলন হয়েছে। কমিটি বিলুপ্ত করায় জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে ধন্যবাদ জানাই। দ্রুত বড়লেখায় প্রকৃত ছাত্রদের দিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের আহব্বান জানাচ্ছি। নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্প্রতি অছাত্র ও বিবাহিতদের সাথে নিয়ে একটি কুচক্রীমহল বড়লেখায় মিছিল করে জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদককে নিয়ে কটুক্তি করেছে। এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।।
কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ তৌহিদুল ইসলাম ফরহাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ রফিকুল ইসলাম সুন্দর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, আশির দশকের বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আছকির আলী, সাবেক উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক সামছুল ইসলাম টুকু, বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান পারভেজ রিপনসহ বড়লেখা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, বড়লেখায় ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ, বিবাহিত ও তিনটি ইউনিটে ভারপ্রাপ্ত থাকায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিকভাবে কমিটি বিলুপ্ত করে জীবনবৃত্তান্ত আহব্বান করা হয়। গত ২০ ফেব্রুয়ারি প্রায় ৩৮টি জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন পদপ্রত্যাশীরা। তাদের মধ্য থেকে যাচাই বাছাই শেষে শিঘ্রই বড়লেখায় নতুন কমিটি ঘোষনা করা হবে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, পুলিশ লাঠি চার্জ করেনি। আইন শৃঙ্খলা রক্ষার্থে মূল সড়কে মিছিল না করার জন্য বাধা দেয়।

প্রচ্ছদ এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

সর্বশেষ সংবাদ

রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top