কুলাউড়া ইসলামী একাডেমী এর ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম উদ্বোধন এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৫, ৮:৩৫ মিনিট
কুলাউড়ায় ইসলামী একাডেমী এর-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম উদ্বোধন, বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি’২৫) পৌর শহরস্থ ইসলামী একাডেমীর প্রাঙ্গনে এ সকল কার্যক্রম অনুষ্ঠিত হয়।

একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা বদরুদ্দীন সাহেবের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সালাহ উদ্দিন সাকি ও সাবেক সহকারী শিক্ষক আতিকুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল করিম জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মতিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ইসলামী একাডেমীর সাবেক শিক্ষক জালাল উদ্দিন খাঁন, সাবেক শিক্ষক জনাব আনোয়ার আহমদ, ইসলামী একাডেমীর সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রহমান, ফুজায়েল আহমদ, শাওন আহমদ, সৈয়দ জাকির হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে তিনটি ইভেন্টে ক্বেরাত, গজল ও কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ২০২৫ শিক্ষাবর্ষের কার্যক্রমের উদ্বোধন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। দোয়া’র মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।




