logo
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৫, ২:৩৪ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। তিনি বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উদীয়মান প্রতিভা শক্তি নিয়ে এগিয়ে আসতে হবে এবং দেশ জাতীর কল্যাণে কাজ করতে হবে।

সকলের সম্মিলিত প্রয়াসে একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর কুলাউড়া বিনির্মাণে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান তিনি। এছাড়া মাদক, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বাকীর পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রবিন চৌধুরী, উপজেলা এলজিইডি’র প্রকৌশলী তারেক বিন ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মোন্তাজিম, ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মোহসিন, কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক, সিনিয়র সাংবাদিক ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, এনজিও কর্মী মুক্তা দে, ফারুক আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আদনান চৌধুরী ও জাকির আহমদ প্রমুখ। কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের পড়ালেখায় মনোযোগ দিতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, কুলাউড়ায় ইদানিং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। ইভটিজিংয়ের কারণে শিক্ষার্থীরা ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে না। সব সময় তাদের সাথে অভিভাবকরা সাথে থাকে না। রাস্তায় যেতে গেলে, ইজিবাইকে উঠলে বিভিন্ন সময় মেয়েদের উচ্ছস্বরে সাউন্ড বাজিয়ে মোটর সাইকেলে উঠলে বিভিন্ন সময় ছাত্রীদের বিরক্ত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এছাড়া উপজেলার বিভিন্ন চা-বাগানসহ বিভিন্ন স্থানে মাদকসেবী ও সন্ত্রাসীরা মদপান করে ঝামেলা করে। এসব নিয়ন্ত্রণে সুন্দর কুলাউড়া বিনির্মাণে কুলাউড়ায় মাদক নির্মূল, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, ইভটিজিং প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ ও সমাজ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে। #

প্রচ্ছদ এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

সর্বশেষ সংবাদ

রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top