logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

কুলাউড়ায় নৌকার বিজয়ে বাঁধা হতে পারে ট্রাক ও সোনালী আঁশ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৪, ৪:৩৮ মিনিট

বিশেষ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে শেষ মুহূর্তের প্রচারণায় নির্বাচনী মাঠ সরগরম রয়েছে। প্রার্থীরা শেষ মুহুর্তে ভোটারদের কাছে তুলে ধরছেন নিজেরে উন্নয়ন পরিকল্পনা। এমনকি গ্রামগঞ্জের বাজারের চায়ের দোকানে চলছে পছন্দের প্রার্থীদের নিয়ে আলোচনা। চলছে শেষ সময়ের চুলচেরা বিশ্লেষণ। ভোট টানতে তারা দিচ্ছেন নানা আশ^াস। তবে এ আসনে মাঠ পর্যায়ে ভোটের হিসাব নিকাশে স্বতন্ত্র ও তৃণমূল বিএনপির প্রার্থীর কাছে ধরাশয়ী হওয়ার শঙ্কা রয়েছে নৌকা প্রতিকের প্রার্থীর। এ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বর্তমানে ভোটের মাঠে চলছে ত্রিমুখী লড়াই।

এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও মূল আলোচনায় রয়েছেন ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সদ্য উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। সোনালী আশঁ প্রতীকের তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক এমপি এম এম শাহীন ও নৌকার প্রার্থী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

সাধারণ ভোটাররা মনে করছেন, ২০০১ সালের নির্বাচন থেকে শুরু করে ২০১৮ পর্যন্ত চারটি সংসদ নির্বাচনে এই আসনে নৌকার প্রার্থীরা পরাজিত হয়েছেন। কুলাউড়া আসনে গত নির্বাচনে সুলতান মনসুর এমপি ছিলেন কিন্তু এবার নৌকা না পাওয়ায় তিনি নির্বাচন করছেন না। নতুন করে শফিউল আলম চৌধুরী নাদেল নৌকা নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। ভোটের মাঠে তিনি শক্ত প্রতিপক্ষ। কিন্তু তাঁর রাজনীতিসহ সকল কর্ম সিলেট কেন্দ্রীক। আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক হিসেবে দায়িত্বে রয়েছেন এসব দিক দিয়ে গত করোনা মহামারি, বন্যাসহ সকল দুর্যোগে অধ্যক্ষ সফি আহমদ সলমান মানুষের পাশে সবসময় অতন্দ্র প্রহরীর মতো ছিলেন। কিন্ত এবারের নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা কেউই এসব দুর্যোগের সময় মানুষের পাশে না থাকায় সমীকরণে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ সফি আহমদ সলমান রয়েছেন অনেকটা সুবিধাজনক অবস্থানে। উপজেলা আওয়ামীলীগের সিংহভাগ নেতা নৌকার পক্ষে মাঠে কাজ করছেন। নৌকার পক্ষে ভোট চাইতে তারা সাধারণ জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন। পুরো উপজেলা চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের অধিকাংশ অন্য নেতাকর্মীরাও।
অপরদিকে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান বিগত উপজেলা পরিষদের নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হোন। ওই নির্বাচনে নৌকার ভোটখ্যাত সবগুলো চা বাগানে তাঁর ব্যাক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ৯০ ভাগ ভোট পান। তিনি ১৯ বছর কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীসহ তার সমর্থকরা ব্যস্ত সময় পার করলেও ভোটারদের কেন্দ্রে উপস্থিত বাড়াতে চেষ্টা করছেন সব প্রার্থীই। এ আসন নৌকার জন্য উর্বর হলেও এবার বাধা হয়ে দাঁড়িয়েছে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ট্রাক। দিন দিন ট্রাক প্রতীকের জনপ্রিয়তা বাড়ছে। এদিকে সাবেক দুইবারের এমপি এম এম শাহীন তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন সক্রিয়। অত্যন্ত জনপ্রিয় এই নেতা ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে তৎকালীন এমপি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মনসুর আহমদকে পরাজিত করে দেশব্যাপী আলোচনায় আসেন। এ নির্বাচনে ব্যক্তিগত জনপ্রিয়তা ও তৃণমূল বিএনপির সুবিধা কাজে লাগিয়ে নির্বাচনের বৈতরণী পার হয়ে গেলে অবাক হবার কিছুই থাকবেনা।

এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন (কাঁচি), জাতীয় পার্টির আব্দুল মালিক (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এনামুল হক মাহতাব (মোমবাতি), ইসলামী ঐক্যজোটের আছলাম হোসাইন রহমানী (মিনার) ও বিকল্পধারা বাংলাদেশের মো. কামরুজ্জামান সিমু (কুলা)।
কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসন। এ আসনের ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৪৭২। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৬৩৫ এবং মহিলা ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮৩৭ জন। মোট ভোট কেন্দ্র ১০৩।

জাতীয় এর আরও খবর
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top