স্টাফ রিপোর্টার কাওসার এর মৃ’ত্যু’তে বার্তালোক সম্পাদকের শোক !
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৪, ৪:১৪ মিনিট
বার্তালোক ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে সিনিয়র স্টাফ রিপোর্টার কাওসার আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রাকাশ করেছেন বার্তালোক ডটকমের সম্পাদক ও প্রকাশক এম এ জলিল।
কানাডায় অবস্থান কালে আকস্মিক মৃত্যুর খবরে এক শোক বার্তা প্রকাশ করেন তিনি।
এছাড়াও শোকবার্তায় জনাব কাওসার আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
সিনিয়র এ সাংবাদিক ১৬ ডিসেম্বর সন্ধায় হৃদরোগে আক্রান্ত হয়ে কুলাউড়া থেকে মৌলভীবাজার সরকারি হাসপাতালে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে সন্তান,দুই ভাই এবং আত্নীয়-স্বজন ও শুভানুধ্যায়ীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




