জিসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কায়ছল ইসলামের সাথে জুড়ী যুবদল ও ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ মিনিটবার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ মিনিট
জুড়ী প্রতিনিধি: জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক, যুক্তরাজ্য জিসাসের সাবেক সাধারন সম্পাদক, কুলাউড়ার কৃতি সন্তান কায়ছল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবদল ও ছাত্রদল। ২১ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় জুড়ী শহরে ফুল দিয়ে কায়ছল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী নিপার রেজা, কুলাউড়া উপজেলা যুবদলের সদস্য হেলাল আহমদ, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হাসান জমির, জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, ছাত্রদল নেতা আল আমিন, ওয়ার্ড যুবদল সভাপতি জাবেল আহমদ, সাধারণ সম্পাদক সাইদুর খান টিপু, বাবুল আহমদ, মামুন মিয়াসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।