কুলাউড়ায় জিসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কায়ছল ইসলামকে শুভেচ্ছা
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ৭:১০ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও যুক্তরাজ্য জিসাসের সাবেক সাধারন সম্পাদক কায়ছল ইসলামকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে কায়ছল ইসলামের কুলাউড়াস্থ বাসায় উপজেলা জিসাসের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপনের সময় উপস্থিত ছিলেন জেলা জিসাসের আহবায়ক দেলোয়ার হোসেন তরফদার, কুলাউড়া উপজেলা জিসাসের আহবায়ক আলী আহসান সোহেল, সিনিয়র জুনিয়র আহবায়ক, সোহানুর রহমান শাহীন সহ উপজেলা জিসাসের নেতৃবৃন্দ।




