শহীদ বুদ্ধিজীবী দিবসে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বাম গণতান্ত্রিক জোটের শ্রদ্ধা ও মোমবাতি প্রজ্বলন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ মিনিট
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বাম গণতান্ত্রিক জোটের শ্রদ্ধা ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
১৪ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার উদ্যোগে সিপিবি জেলা কার্যালয়ের সামনে থেকে “আলোর মিছিল” নিয়ে কেন্দ্রীয় স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন করা হয়।
মোমবাতি প্রজ্বলনের পূর্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, সিপিবি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহর লাল দত্ত।
মোমবাতি প্রজ্বলনে অংশগ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সংস্কৃতিক কেন্দ্র, প্রগতি লেখক সংঘ, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।




