কুলাউড়ায় হাজীপুর ইউপি সদস্য আ’লীগ নেতা গুলজার গ্রেপ্তার
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ মিনিট
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গুলজার আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় হাজীপুর বাজার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাপ আপছার বলেন, রাজনৈতিক মামলায় হাজীপুরের ইউপি সদস্য গুলজারকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকেআ দালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ অক্টোবর হাজীপুর ইউনিয়নের পীরের বাজার শমসেরনগর রোডের ব্রিজের ঘাটসংলগ্ন দেওছড়া নদীর তীরে সরকারি জমিতে লাগানো আকাশি জাতের ২০টি গাছ রাতের আঁধারে কেটে বিক্রি করেন মেম্বার গুলজার আহমদ। এছাড়া তার বিরুদ্ধে গরু চুরির মামলাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে৷




