মৌলভীবাজারে অশ্লীলতা দমন কমিটি (অদক) এর কেন্দ্রীয় কমিটি গঠন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৭:২৮ মিনিট
৮ ডিসেম্বর (সোমবার) মৌলভীবাজার শহরে মামার বাড়ি রেষ্টুরেন্ট হল রুমে অ’শ্লী’লতা দমন কমিটি ‘অদক’ এর কমিটি গঠন করা হয়।
অদকের নির্বাচনী সম্মেলনে অতিথি এবং নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শামসুল ইসলাম, প্রিন্সিপাল মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা, মুফতি হাবিবুর রহমান ক্বাসেমী, মুহতামীম জামেয়া আরাবিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসা মৌলভীবাজার, জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মুহাম্মদ আব্দুল হক সহ অন্যান্য অতিথি এবং অদক এর উপজেলা প্রতিনিধিবৃন্দ।
এসময় সর্বসম্মতিক্রমে মুফতি তাফাজ্জুল ইসলাম আরাবীকে কেন্দ্রীয় সভাপতি ও আব্দুল মুকিদ তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৯০ সদস্যের কেন্দ্রীয় কমিটির তালিকা ঘোষণা করা হয়।
এতে সহ সভাপতি নির্বাচিত হন হাফেজ মাওঃ জাকির হোসেন, হাফেজ মাওঃ শাকের আহমদ রাফি, মাওঃ ইয়াহইয়া আহমদ, মাওঃ শিহাব উদ্দিন শিবলী, হাফেজ মাওঃ রুমেন আহমদ চৌধুরী, হাফেজ মাওঃ ফজলে রাব্বী ফজলু, সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন নূর উদ্দিন আহমদ জসিম, মাওঃ ইয়াহইয়া, শামীম আহমদ , সাইফুল ইসলাম শাহান, জাহেদ হাসান, আ. ওয়াহীদ সিদ্দীকী, অর্থ সম্পাদক- হাঃ মাওঃ আব্দুল আজিজ তরফদার , সহ অর্থ সম্পাদক, দেলোওয়ার হোসেন সায়েম, মুস্তাকিম আহমদ, হাঃ মারুফ আহমদ, মাওঃ কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান রাহাত, সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইদুর রহমান, মুফতি মুহিউদ্দিন, নাজির আহমদ, আরিফ খান, মুজাহিদ হাসান, কিবরিয়া আল মাহমুদ, জাকারিয়া মাসুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- মাওঃ আলীম উদ্দিন, সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওঃ আশরাফ মুজাম্মিল, হাঃ মুদ্দাচ্ছির আহমদ, কয়েছ আহমদ, এমদাদুল ইসলাম, হাঃ মাসুদ আহমদ মিজি, হাঃ মঈনুল ইসলাম, দেলোয়ার হোসেন, হাফিজ মাসুম আহমদ, হাফিজ রুমান আহমদ, মিডিয়া বিষয়ক সম্পাদক সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, সাংবাদিক হুসাইন আহমদ, সাংবাদিক আকরাম হোসাইন, সাংবাদিক আলামিন আহমদ, সাংবাদিক সোহেল আহমদ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক শিক্ষাবিদ মওদুদ আহমদ, মুহাম্মদ আব্দুল আলীম, ডা. মিজানুর রহমান, মাওঃ কামিল মাহদী, মুক্তাদির হোসাইন, মহসিন আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ ফখরুল ইসলাম ফুয়াজ, কবি সুফি চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট আব্দুল ওয়াহিদ (এডিশনাল পিপি), শাহ মুহাম্মদ আলী জামী, দপ্তর সম্পাদক, মুজিবুর রহমান মুজিব, হাঃ মাওঃ শেখ মারজান আহমদ, ওয়াহিদুর রহমান চুনু, জাহান আহমদ, শাকিল আহমদ, হাফেজ শামসুল হক, মুফতি আমিনুল্লাহ, শেখ ফজলুর রহমান হেলাল, সাহেল আহমদ, হাঃ মিছবাহুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, হাঃ মাহফুজুর রহমান, শেখ রিপন, সাজন আহমদ।
নির্বাহী সদস্য হলেন শামীম আহমদ, হাসানুজ্জামান হাসান, মোঃ জালাল উদ্দীন, মোঃ আব্দুর রাশিদ, আব্দুল মজিদ, মাসুম আহমদ, মুহাম্মদ বিন বাশার, মোঃ আছাদুর রহমান, শেখ সাজ্জাদুর রহমান, মোঃ কাশেম, শিমুল আহমদ, মোঃ রুহুল আমীন, মোঃ আবুল কাশেম, আবু ইউসুফ মইম, শেখ তাজুল, আহসান মিয়া, এমদাদুল মিয়া, তোফায়েল আহমেদ, আজমত আলী, মোঃ সাফওয়ান, মোঃ ইসমাইল হোসেন, আহমদ আলী, হাফেজ আব্দুন নূর, নুরুল ইসলাম, মু. মুহি উদ্দিন, আব্দুল কাদির, হানজালা, তানভীর, রিপন, মোঃ সাজিদ মিয়া, আরিফ খান, মাসুম বিল্লাহ, মিফতাউর রহমান, ফয়েজ উদ্দীন, শিবলু আহমদ, ইমাদ উদ্দীন, মারজান আহমদ প্রমূখ।
সভায় অতিথিরা অ’শ্লী’লতার বিরু’দ্ধে জনসচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন। জেলা থেকে অ’শ্লী’লতার সয়লাভ বন্ধ করণে প্রশাসনের এবং সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেন।




