logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ার টিলাগাঁওয়ে গান-বাজনায় বাধা দেয়ায় পঞ্চায়েত দ্বিধাবিভক্ত, টিলা কেটে মসজিদ নির্মাণের চেষ্টা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ৯:৫০ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় গান-বাজনায় বাধা দেয়াকে কেন্দ্র করে স্থানীয় একটি পঞ্চায়েত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। একপক্ষ পঞ্চায়েত থেকে বের হয়ে সরকারি খাস জমির টিলা কেটে আলাদা নতুন একটি মসজিদ নির্মাণের চেষ্টা চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব ডরিতাজপুর গ্রামে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সম্প্রতি স্থানীয় পঞ্চায়েতের প্রায় ২০ জন ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিলাগাঁও ইউনিয়নের পূর্ব ডরিতাজপুর গ্রামের বাসিন্দা উস্তার মিয়া, তার ছেলে হান্নান মিয়া ও রফিক উল্লাহ’র ছেলে ওয়াছির মিয়া তাদের বাড়িতে প্রায়শই উচ্চস্বরে গান-বাজনা করে এবং মাদক সেবন করে থাকে। এমনকি বাহির থেকে মহিলা এনেও রাতভর গান-বাজনা করে। এতে এলাকায় শান্তির পরিবেশ বিনষ্ট হচ্ছে। এলাকার লোকজন রাতে গান-বাজনার জন্য ঘুমাতে পারেনা। স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী উস্তার মিয়া গংয়ের কর্মকান্ডের প্রতিবাদ করলে তারা তাদের হুমকি প্রদান করে এবং গান-বাজনা বন্ধ করবে না বলে জানায়। স্থানীয় এলাকার গনমান্যব্যক্তিরা তাদের কর্মকান্ডের বিষয়ে সালিশ বৈঠক ডাকলে উস্তার গং সালিশে উপস্থিত হননি। বৈঠকে উপস্থিত না হয়ে উল্টো পঞ্চায়েত থেকে পৃথক হয়ে সরকারী খাস জমির টিলা কেটে নতুন আরেকটি মসজিদ নির্মাণ করার চেষ্টায় লিপ্ত রয়েছে।
অভিযোগের বিষয়ে উস্তার মিয়া বলেন, আমার বাড়িতে কোন গান-বাজনা করিনি। এসব সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। টিলা কেটে মসজিদ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, বাগৃহাল গ্রামের সেলিম মিয়া তার দখলকৃত টিলা থেকে ৪শতক জমি দান করলে আমরা মসজিদ নির্মাণের জন্য টিলা কেটেছি। আমাদের বাড়ি থেকে পূর্ব ডরিতাজপুর মসজিদ ১ কিলোমিটার দুরবর্তী হওয়ায় আমরা বাড়ির পাশে মসজিদ তৈরি করতে চাচ্ছি।
পূর্ব ডরিতাজপুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, যুগ্ম সম্পাদক আজাদুর রহমান, গ্রাম্য সর্দার আসিদুর রহমান, মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুস সামাদ, বর্তমান ইমাম নুর উদ্দিন আহমদ বলেন, আমাদের এলাকা খুবই শান্তিপ্রিয়। পূর্ব ডরিতাজপুর জামে মসজিদে মোট ১১০টি পরিবার রয়েছে। তন্মধ্যে উস্তার মিয়া গং তিন পরিবার সবসময় গান-বাজনাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এসব বিষয়ে প্রতিবাদ করায় তারা নিজ থেকে মসজিদ পঞ্চায়েত থেকে পৃথক হয়ে অন্যত্র সরকারি খাস জমির টিলা কেটে নতুন আরেকটি মসজিদ তৈরি করার পায়তারায় লিপ্ত রয়েছে। তারা আরো বলেন, এলাকার সম্প্রীতি বিনষ্ট ও পঞ্চায়েতকে বিভক্তি করে এলাকায় একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য উস্তার গং প্রভাব খাটিয়ে সরকারি খাস জমির টিলা কেটে মসজিদ নির্মাণ করতে চাচ্ছে। প্রতিকার চেয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দিয়েছি। আমরা এলাকার শান্তি ও সম্প্রীতি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর স্থানীয় ইউনিয়ন তহশিলদারকে পাঠিয়ে টিলা কাটা বন্ধ করিয়েছি। কোন অবস্থাতেই সরকারি জমিতে স্থাপনা তৈরি করা যাবেনা। আগামী রোববার অভিযুক্তদের শুনানির জন্য আমার কার্যালয়ে ডেকেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) কে দায়িত্ব দিয়েছি।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top