logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

দীর্ঘদিন পর কোন্দল থেকে ঐক্যে ফিরলো কুলাউড়া বিএনপি

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৪, ৩:০৪ মিনিট

কুলাউড়া প্রতিনিধি:  দীর্ঘ এক যুগেরও বেশি দিন ধরে কোন্দলে বিপর্যস্ত কুলাউড়া বিএনপির বিরোধ নিষ্পত্তি হয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপির বর্তমান কমিটির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের মধ্যস্থতায় বিরোধের নিষ্পত্তি হয়। দীর্ঘ বিরোধ শেষ হওয়ায় আগামী দিনের দলীয় সকল কর্মকান্ড এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।
রোববার (১ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন কুলাউড়া বিএনপির বিবদমান দুটি গ্রুপকে নিয়ে তাঁর বাসভবনে বৈঠকে বসেন। চার ঘন্টাব্যাপী এ বৈঠক সকাল ১১ টা থেকে  বিকেল তিনটা পর্যন্ত চলে৷  দীর্ঘ সময় চলা এ বৈঠকে বিএনপির বিবদমান দুটি গ্রুপের নেতৃবৃন্দের বক্তব্য একে একে তিনি ধৈর্য্যসহকারে শুনেন। এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য তিনি নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। ওই বৈঠকে অংশ নেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন বাদশা, সমন্বয়ক মো.হেলু মিয়া, আনিসুজ্জামান বায়েস, কুলাউড়া উপজেলা বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শওকতুল ইসলাম শকু, জয়নাল আবেদীন বাচ্চু, বদরুজ্জামান সজল, রেদোয়ান খান, শামীম আহমদ চৌধুরী, আব্দুল মন্নান, চেয়ারম্যান আজিজুর রহমান মনির, আব্দুল জলিল জামাল, রফিক আহমেদ, সুফিয়ান আহমদ, আব্দুল মোক্তাদির মুক্তার, হাজী রফিক মিয়া ফাতু, আলমগীর হোসেন ভুঁইয়া, সরোয়ার আলম বেলাল,  দেলোয়ার হোসেন, শামীম আহমেদ, আকদ্দস আলী, বদরুল হোসেন খান, ফারুক আহমেদ পান্না, শেখ শহীদুল্লাহ, রাউৎগাঁও ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, ব্রাহ্মণবাজার ইউপি সদস্য ছয়ফুল ইসলাম, সুরমান আহমদ ও রুমেল আহমদ প্রমুখ।
বৈঠকে জেলা আহবায়ক ফয়জুল করিম ময়ূনের  প্রতি আস্থা রেখে নেতৃবৃন্দরা বলেন, জেলা বিএনপির  বিভক্তির কারণে আমরা এতোদির উপজেলাও বিভক্ত ছিলাম । দীর্ঘ দিন রাজনৈতিক মতভেদের কারণে কুলাউড়ায় আমরা একে অন্যের সাথে একসাথে বসতে পারিনি। দলকে তৃণমূলে সুসংগঠিত করা যায়নি। এমনকি সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানেও আমরা একে অন্যের সাথে খোলামেলা বসতে পারিনি। অথচ আমরা একদল করি কিন্তু দলের বিভক্তির এ দুরত্বের কারণে আমরা এক সাথে দলকে তৃণমূল পর্যায়ে সাজাতে বা সংগঠিত করতে পারিনি।  আজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করে দেয়ায় আমাদের সুযোগ হয়েছে খোলা মেলা কথা বলার। যা অতীতে এ সুযোগ আমরা পাইনি। নেতৃবৃন্দরা আরও বলেন, দলে জেলার ঐক্য বিনষ্ট হলে উপজেলা বিনষ্ট হয়, উপজেলা বিনষ্ট হলে এর প্রভাব ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে পড়ে। এতে দলের নেতাকর্মী সমর্থকদের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হয়। যার ফলে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে, ঠিকমতো দল পরিচালনা করা যায় না। এর ফলে দল তৃণমূলে দুর্বল হয়।
নেতৃবৃন্দের উদ্দেশ্যে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, তারেক রহমান সাহেবের নির্দেশ হচ্ছে- দলে কোনো বিভেদ ও মতভেদ রাখা যাবে না। দল করতে হলে আমরা সবাই দলের হাই কমান্ডের নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে। এবার সুযোগ হয়েছে দলকে তৃণমূল থেকে জেলা পর্যন্ত শক্তিশালী করার। এরই মধ্যে আমরা সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি।  ওয়ার্ড থেকে ইউনিয়ন। ইউনিয়ন থেকে উপজেলা। উপজেলা থেকে জেলা পর্যায়ে প্রতিটি স্তরে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছি। এখন থেকে দলে আর কোনো পকেটে কমিটি করা  হবে না। স্বজনপ্রীতি চলবে না। দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  সাংগঠনিক নির্দেশনা কঠোর ভাবে মেনে চলা হবে। এর কোনো ব্যতিক্রম হবে না। ময়ূন আরো বলেন, বিগত ফ্যাসিষ্ট হাসিনা পতনের আন্দোলন সংগ্রামে যেসকল নেতৃবৃন্দ জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে প্রাধান্য দিয়েই কমিটি গঠন করা হবে। সে জন্য জেলা বিএনপির আহবায়ক কমিটির সভায়  প্রতিটি উপজেলার সমন্বয়কারীদের টিমদের এরই মধ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।  এখন দলকে সুন্দর সুষ্ঠুভাবে কর্মীসভা করে প্রতিটি স্তরে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনে সহযোগিতা করার জন্য নেতৃবৃন্দের প্রতি উদাত্ত  আহবান জানান তিনি।
 দলের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন কুলাউড়া বিএনপির বিবদমান দুটি গ্রুপ পৃথক পৃথক ভাবে দলীয় সকল কর্মসূচি পালন করে৷ উভয় গ্রুপ উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কাউন্সিল করে আলাদা কমিটিও গঠন করে৷ এতে দলের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে কোন্দল দেখা দেয়। বিবদমান দুটি গ্রুপের মধ্যে এক গ্রুপের নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এড. আবেদ রাজা ও অন্য গ্রুপের নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু। দীর্ঘ প্রতিক্ষা ও কোন্দল নিরসনে জেলা বিএনপির আহবায়কের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠক শেষে খুশীতে কুলাউড়া বিএনপির বিবদমান দুটি অংশের নেতৃবৃন্দ একে অপরকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন এবং কুলাউড়া উপজেলায় ঐক্যবদ্ধভাবে দলকে তৃণমূল থেকে শক্তিশালী করার ঘোষণা দেন।
প্রসঙ্গত, আগামী ৬ ডিসেম্বর কুলাউড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে সভা অনুষ্ঠিত হবে। আসন্ন উপজেলা বিএনপির কাউন্সিলকে সামনে রেখে ১২ ডিসেম্বর জেলা পরিষদ অডিটোরিয়ামে
কর্মী সমাবেশের আয়োজন করা হচ্ছে। সেই কর্মী সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত টিম প্রধান ড. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে৷

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top