কুলাউড়া থানায় নবাগত ওসি আলী মাহমুদ যোগদান
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:২২ মিনিট
কাওছার আহমদ, স্টাফ রিপোর্টার।
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আলী মাহমুদ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) তিনি কুলাউড়া থানার দায়িত্বভার গ্রহণ করেন।
ওসি আলী মাহমুদ কুলাউড়া থানায় যোগদানের আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন।
কুলাউড়া থানা সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কৃতি সন্তান। শিক্ষাজীবন শেষ করে ২০০০ সালে পুলিশে যোগদান করেন। যোগদানের পর ঢাকাসহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ সিলেটের কোতোয়ালি থানা থেকে বদলি হয়ে মঙ্গলবার তিনি কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে যোগদান করেন।
কুলাউড়ায় দায়িত্ব পালনকালে নবাগত ওসি আলী মাহমুদ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।




