কুলাউড়ায় টাউন ক্লাব মেধা প্রকল্প এর ২১ তম নির্বাচনী পরীক্ষা- ২০২৩ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ মিনিট
কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার কুলাউড়ায় টাউন ক্লাব মেধা প্রকল্প পরিচালনাধীন রাধেশ্যাম রায় চন্দন (স্যার) স্মৃতি মেধা নির্বাচনী পরীক্ষা- ২০২৩ অনুষ্টিত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কুলাউড়া উপজেলার বিভিন্ন স্কুল থেকে অগত ৫ম ও ৮ম শ্রেণির ৫৮২ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে টাউন ক্লাব মেধাপ্রকল্প এর ২১ তম মেধা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
টাউন ক্লাব মেধাপ্রকল্প এর ২১ তম মেধা নির্বাচনী পরীক্ষা পরিদর্শন করেন, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি এম এম শাহিন, কুলাউড়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও টাউন ক্লাবের উপদেষ্টা সৌম্য প্রদীপ ভট্যাচায্য সজল, অধ্যক্ষ ফজলুল হক, সাবেক অধ্যাপক মনতোষ রায়, ইসলামী ব্যাংক কুলাউড়া শাখার কর্মকর্তা আনিছুর রহমান, ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজজামান সজল প্রমূখ।
পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে উপস্থিত ছিলেন, টাউন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এমদাদুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, টাউন ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম টিপু, সভাপতি ইফতেখার আহমদ কামরুল, সাধারন সম্পাদক, নাছির জামান খাঁন জাকি, সহ-সাধারন সম্পাদক বার্তালোক অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুল জলিল, সদস্য সাংবাদিক কাওছার আহমদ।

কুলাউড়া টাউন ক্লাবের সহ-সাধারন সম্পাদক আব্দুল জলিল বলেন, টাউন ক্লাব পরিবার ১৯৯৫ সাল থেকে কুলাউড়া উপজেলায় মেধা নির্বাচনী পরীক্ষা চালু করে আসছে এবং তা প্রতি বৎসরে অব্যাহত ভাবে পরিচালিত হতো। কিন্তু বৈশ্বিক করোনা পরিস্থিতি কারণ সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও পরীক্ষা গ্রহণ পদ্ধতি অচল অবস্থায় থাকায় মেধা প্রকল্পটি বন্ধ থাকে। বর্তমানে দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ‘২০২৩’ অর্থ বছরে আবারো সেই মেধা প্রকল্পের কার্যক্রম আমরা শুরু করেছি।

আব্দুল জলিল আরো বলেন এ বছর প্রাথমিক বিভাগে (৫ম শ্রেণী) ও মাধ্যমিক বিভাগের (৮ম শ্রেণী)তে মোট ৫৮২ জন ছাত্র-ছাত্রীর মেধা নির্বাচনী পরিক্ষার আয়োজন করতে আমরা সক্ষম হয়েছি এবং আগামী বছর গুলোতেও মেধা নির্বাচনী পরীক্ষা অব্যাহত থাকবে।




