বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৩, ৭:১১ মিনিট
বিষ্ণু দেব: মৌলভীবাজারে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মৃতি কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে মৌলভীবাজার স্টেডিয়ামে ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মৃতি কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব ইজদানী ইমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব এম সৌদ আল সুফিয়ানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন, কোয়াব জেলা কমিটির সাবেক সভাপতি বিমান ঘোষ বিল্কু, জেলা ক্রিড়া সংস্থার ক্রিকেট বিষয়ক উপ কমিটির সদস্য সচিব মো. নাহিদ হোসেন, কোয়াব জেলা সভাপতি হাসান আহমত জাবেদ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক ক্রিকেটার শিল্পী চৌধুরী প্রমুখ।




