যুক্তরাজ্যে জিয়া পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৭:৪৪ মিনিটযুক্তরাজ্যে প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীকে সভাপতি, আব্দুল মোহিতকে (ভিপি সুহেল) সহসভাপতি ও মঞ্জুর হাসান পল্টুকে সাধারণ সম্পাদক করে জিয়া পরিষদের ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস ও মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে অধ্যাপক ইকবাল খান সিনিয়র সহসভাপতি, কবি কাওছার মাহমুদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আহসান উদ্দিন মানিক হাইকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।




